শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস যে মোরগের লেজের পালকের দৈর্ঘ্য ৫০ ফুট ঘুরতে যাবেন? জেনে নিন ২০২৭ সালে লম্বা ছুটি পড়বে কোন কোন মাসে সৌদি আরবের সঙ্গে আলোচনা চলছে, জানালো ইরান মিরপুরে টানা তিনদিন ধরে চলছে সংঘর্ষ: জনমনে আতংক ইনানীতে নলকূপ খননে গ্যাস উদগীরণ, মজুত নিরূপণে জরিপ দ্বীপ প্রস্তুত: আজ সেন্টমার্টিন খুললেও যায়নি কোন জাহাজ: চূড়ান্ত অনুমতির অপেক্ষায়

টেকনাফে  ইয়াবাসহ পাঁচ রোহিঙ্গা যুবক আটক

মোঃআলমগীর আজিজ, টেকনাফ:
টেকনাফে জাদিমুড়া শরনার্থী শিবিরে অভিযান চালিয়ে ৮৭পিস ইয়াবাসহ পাঁচ রোহিঙ্গা যুবককে আটক করেছে আমর্ড ব্যাটালিয়ন (এপিবিএন) পুলিশ সদস্যরা।
সোমবার বিকেলে উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া শরনার্থী শিবিরের বল্ক বি থেকে ইয়াবাসহ তাদের আটক করা হয়।
আটকরা হলেন,হ্নীলা ইউপি জাদিমুড়া শরনার্থী শিবিরের বল্ক বি বাসিন্দা শফিউল্লাহ ছেলে মোঃ সাদেক(২০),মৃত ইব্রাহিমের ছেলে মোঃসৈয়দ সালাম(২০),মোহাম্মদ নুর এর ছেলে মোঃ কামাল(২৬),লাল মিয়ার ছেলে শামসু আলম(২৮)ও মৃত মিরাজের ছেলে মোহাম্মদ আলী(২৬) সকলে একই ক্যাম্প ও ব্লকের বাসিন্দা।সোমবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন ১৬ আমর্ড ব্যাটালিয়ন (এপিবিএন) পুলিশের অধিনায়ক মোঃ তারিকুল ইসলাম তারিক।
তিনি জানান,সোমবার বিকেলে হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া শরনার্থী শিবিরে দায়িত্বরত এপিবিএন পুলিশের উপ পরিদর্শক সাইফুল ইসলামের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে সর্ঙ্গীয় ফোর্স নিয়ে জাদিমুড়া ২৭নম্বর শরনার্থী শিবিরের ব্লক বি সেক্টর৭এর বাসিন্দা মালেকের   বসত ঘরের সামনে অভিযান চালিয়ে ৮৭পিস ইয়াবাসহ হাতে নাতে পাঁচ রোহিঙ্গা যুবককে আটক করতে সক্ষম হয়।
তিনি আরো বলেন,উদ্ধারকৃত ইয়াবাসহ আটকদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION