সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন

প্রধানমন্ত্রীর নির্দেশনা, ইউনিয়ন পর্যায়ে মাস্টার প্ল‌্যানের

প্রধানমন্ত্রী শেখ হাসিনা।ফাইল ছবি।

ভয়েস নিউজ ডেস্ক:

দেশের ইউনিয়ন পর্যায়ে মাস্টার প্ল‌্যান করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরের পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় তিনি এই নির্দেশনা দেন।

সভায় গণভবন থেকে ভার্চুয়ালি অংশ নেন প্রধানমন্ত্রী। সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান প্রধানমন্ত্রীর অনুশাসনগুলো সাংবাদিকদের সামনে তুলে ধরেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘দেশের ইউনিয়ন পর্যায়ের কৃষি জমি আরও উন্নত করতে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন। কৃষি জমি যেন অহেতুক ব্যবহার করা না হয়, সেদিকে নজর রাখতেও বলেছেন।’ তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন, দেশে যে ইকোনমিক জোন তৈরি করা হচ্ছে, তা আরও বাড়াতে হবে। তাহলে দেশেই কর্মসংস্থান সৃষ্টি হবে।’

প্রধানমন্ত্রী দেশে চাকরির বাজার তৈরি করতে বলেছেন উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘যেন যুবসমাজ দেশেই কাজ করতে পারে। বিদেশে যেন না যেতে হয়, সেই ব্যবস্থা করতে বলেছেন।’ সূত্র:রাইজিংবিডি।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION