EDITOR
- ৩১ ডিসেম্বর, ২০২০ /

মোঃ আলমগীর আজিজ, টেকনাফ:
টেকনাফে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে দীর্ঘদিন পলাতক থাকা পরোয়ানাভূক্ত ৮ জন দাগী আসামী এবং নিয়মিত মামলার ৩ জন আসামীসহ মোট ১১ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার রাতে ও বৃহস্পতিবার ভোরে পুলিশের বিভিন্ন টিম এসব আসামীদের গ্রেপ্তার করতে সক্ষম হয়।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাফিজুর ররহমান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গ্রেফতারকৃত আসামিদের মধ্যে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা, ডাকাতি মামলা, দস্যুতা মামলা, অস্ত্র মামলাসহ বিভিন্ন মামলায় দীর্ঘদিন পলাতক থাকা আসামীরা রয়েছে।
তিনি আরো জানান, পরোয়ানাভূক্ত আসামীদের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত ১১ আসামীকে বৃহস্পতিবার(আজ) কক্সবাজার আদালতে প্রেরণ করা হয়েছে।
ভয়েস/আআ