মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

উখিয়ায় ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহি র‌্যাব সদস্য নিহত

ট্রাকের ধাক্কায় নিহত, ফাইল ছবি

ভয়েস প্রতিবেদক:

উখিয়ায় ট্রাকের ধাক্কায় মোটর সাইকেলে থাকা র‌্যাব- ১৫ এর সদস্য লেন্স নায়ক তরিকুল ইসলাম নিহত হয়েছেন। এছাড়াও র‌্যাবের আরেক সদস্য আহত হয়েছে। তাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ সোমবার সকাল ১০টায় কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়ার পালংখালী এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

উখিয়াস্থ শাহপুরী হাইওয়ে পুলিশের ইনচার্জ মারুফ আহমেদ জানান, কক্সবাজার থেকে টেকনাফমুখি ট্রাকের সাথে হোয়াইক্যং থেকে উখিয়ার কুতুপালংগামি একটি মোটর সাইকেলের ধাক্কায় লাগে। এতে র‌্যাবের ১ সদস্য নিহত ও আরেকজন আহত হয়। ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে।

কক্সবাজারস্থ র‌্যাব-১৫ এর উপ-অধিনায়ক মেজর মেহেদী হাসান জানান, হোয়াইক্যংস্থ র‌্যাবের অস্থায়ী কার্যালয় থেকে উখিয়ায় অভিযানে যায় র‌্যাবের একটি দল। তাদের মধ্যে মোটর সাইকেলে যাওয়া র‌্যাব সদস্য লেন্স নায়ক তরিকুল ইসলাম ও এএসআই কাউসারকে ট্রাক ধাক্কায় দেয়। এতে লেন্স নায়ক তরিকুল ইসলাম নিহত হয়। অপর সদস্য কাউসারকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের মৃতদেহ জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION