মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

টেকনাফে অস্ত্রসহ ৪ রোহিঙ্গা গ্রেফতার

ভয়েস প্রতিবেদক, টেকনাফ:

টেকনাফে অস্ত্রসহ ৪ রোহিঙ্গা গ্রেফতার হয়েছে। তাদের উনচিপাং পুটিবনিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার করেছে আমর্ড পুলিশ ব্যাটালিয়ানের সদস্যরা।
সোমবার রাত সাড়ে ১০টার দিকে ক্যাম্পের রইক্ষ্যং উত্তরপাড়া জসিমের বাড়ির সামনে তাদের আটক করা হয়।
১৬ এপিবিএন অধিনায়ক মো. তরিকুল ইসলাম বিষয়টি জানিয়েছেন।
ওই চার জন হলেন উনচিপাং রোহিঙ্গা ক্যাম্পের হামিদুল্লাহ, উখিয়া জামতলী ক্যাম্পের ফুরকান, মো. আইয়াছ ও নুর আলম।
১৬ এপিবিএন অধিনায় মো. তরিকুল ইসলাম জানান, নাশকতার পরিকল্পনার গোপন খবরে জামতলী উনচিপাং পুটিবনিয়া ২২ নম্বর ক্যাম্পে অভিযান চালায় এপিবিএনের দল। সেখান থেকে চার রোহিঙ্গাকে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র, একটি কার্তুজ ও একটি রামদাসহ আটক করা হয়।
সর্বশেষ টেকনাফ থানায় তাদের বিরুদ্ধে মামলা করে গ্রেফতার দেখিয়ে সংশ্লিষ্ট ধারায় আইনী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানাযায়।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION