সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:০১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন

১৫ ডিআইজিকে বদলী

ভয়েস নিউজ ডেস্ক:

পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার ১৫ কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলী করা হয়েছে। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাদের বদলীর বিষয়ে জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয় পুলিশ টেলিকমের মোর্শেদুল আনোয়ার খানকে টুরিস্ট পুলিশ, পুলিশ সদর দপ্তরের বশির আহমেদকে পুলিশ টেলিকম, সিআইডির মো. শাহ আলমকে রেলওয়ে, ঢাকা রেঞ্জের মো. আসাদুজ্জামানকে এসবির ডিআইজি (চলতি দায়িত্ব), খুলনার হাবিবুর রহমানকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি, পুলিশ সদর দপ্তরের এস এম আক্তারুজ্জামানকে সারদা পুলিশ একাডেমি, চট্টগ্রাম মহানগর পুলিশের আমেনা বেগমকে এসবি, পুলিশ সদর দপ্তরের মো. হায়দার আলী খানকে পুলিশ সদর দপ্তর, পুলিশ সদর দপ্তরের মনিরুল ইসলামকে এসবি, গাজীপুর মহানগর পুলিশের মো. আজাদ মিয়াকে এপিবিএন, পুলিশ সদর দপ্তরের মাহবুবুর রহমান ভূইয়াকে পুলিশ সদর দপ্তর, র‌্যাবের বেগম আতিকা ইসলামকে হাইওয়ে, পুলিশ সদর দপ্তরের রুহুল আমিনকে পুলিশ সদর দপ্তর, ডিএমপির বসুদেব বণিককে রংপুরে পুলিশ ট্রেনিং সেন্টার ও ডিএমপির মুনিবুর রহমানকে ডিএমপিতে বদলী করা হয়েছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION