সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস যে মোরগের লেজের পালকের দৈর্ঘ্য ৫০ ফুট ঘুরতে যাবেন? জেনে নিন ২০২৭ সালে লম্বা ছুটি পড়বে কোন কোন মাসে সৌদি আরবের সঙ্গে আলোচনা চলছে, জানালো ইরান

টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকের করোনা শনাক্ত

 ভয়েস প্রতিবেদক (২৬ এপ্রিল):

টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক মহিলা চিকিৎসকের করোনা শনাক্ত হয়েছে। রবিবার (২৬ এপ্রিল) কক্সবাজার মেডিকেল কলেজের পিসিআর (পলিমারি চেইন রি-অ্যাকশন) ল্যাবে ৭১ জনের স্যাম্পল টেস্টে ১ জনের করোনা ‘পজেটিভ’ ধরা পড়ে। এ নিয়ে কক্সবাজারে ১৫ জনের করোনা শনাক্ত হলো।

এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার মেডিকেল কলেজ ও হাসপাতালের সহকারি অধ্যাপক (ট্রপিক্যাল মেডিসিন ও সংক্রামক রোগ বিশেষজ্ঞ) ডাঃ মোহাম্মদ শাহজাহান। গত ২৫ দিনে কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে ৮০৪ জনের স্যাম্পল টেস্ট করা হলো। তারমধ্যে ১৫ জন করোনা ভাইরাস আক্রান্ত রোগী সনাক্ত করা হয়। বাকী ৭৮৯ জন নেগেটিভ। কক্সবাজার মেডিকেল কলেজে রোববার ২য় শিফট স্যাম্পল টেস্ট হতে পারে বলেও জানান ডাঃ মোহাম্মদ শাহজাহান।

কক্সবাজার জেলায় করোনা শক্ত হওয়া ১৫ জনের মধ্যে মহেশখালী ৮ জন, টেকনাফ ৪ জন, শহরের টেকপাড়া ২ জন। আরেকজন চকরিয়ার খুটাখালীর। ওমরাহ ফেরত সত্তরোর্ধ এই মহিলাটি ঢাকা কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তার করোনা পরীক্ষা করা হয়েছিল চট্টগ্রামে। যে কারণে কক্সবাজার মেডিকেল ল্যাবের পরীক্ষার রিপোর্টে তার হিসাব আনা হচ্ছে না। প্রসঙ্গত, কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে পিসিআর ল্যাবটি ঢাকাস্থ রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) করোনাভাইরাস পরীক্ষার জন্য নির্ধারণ করেছে। গত ১ এপ্রিল এই ল্যাবটি চালু করা হয়। যেখানে দৈনিক ৯৬ টি নমুনা টেস্ট করা সম্ভব। উপজেলা ফ্লু সেন্টার থেকে পাঠানো স্যাম্পেলগুলো পরীক্ষা-নিরীক্ষা করে রিপোর্ট প্রকাশ করা হয়। তবে, এখানে স্বেচ্ছায় করোনা পরীক্ষার সুযোগ নাই।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION