মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

রোহিঙ্গা দম্পতির ট্রাংকের ভিতর ৮ হাজার ইয়াবা,পরে আটক

ভয়েস প্রতিবেদক, উখিয়া:

৮ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা দম্পতি আটক হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উখিয়া তাজনিমারখোলা ১৯ নম্বর শিবিরের শামছুল আলমের বাসায় অভিযান চালিয়ে একটি ট্রাংকের ভেতর থেকে ৮ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

এই রোহিঙ্গা দম্পতিকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-১৬।

আটক দম্পতি হলেন উখিয়া ১৯ নম্বর রোহিঙ্গা শিবিরের ব্লক ডি-১-এর বাসিন্দা মৌলভী শামছুল আলম ও তার স্ত্রী ছখিনা বানু।

এপিবিএন-১৬-এর অধিনায়ক তরিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় উখিয়া তাজনিমারখোলা ১৯ নম্বর শিবিরের শামছুল আলমের বাসায় অভিযান চালিয়ে একটি ট্রাংকের ভেতর থেকে ৮ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা শেষে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছেন অধিনায়ক তরিকুল।

ভয়েস/ জেইউ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION