বুধবার, ২২ Jul ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে বক্তব্য আর্জেন্টিনার হৃদয় ভেঙে বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে-সালাহউদ্দিন আহমদ  কক্সবাজার সৈকতে টর্নেডোর আঘাতে তছনছ আর্জেন্টিনা জিতলে কেন বিয়ে করবেন পরীমণি? মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত শিক্ষার্থীদের দাবি মেনে অটোপাস নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

কলাতলী কটেজ থেকে ৫২ নারী-পুরুষ গ্রেপ্তার: ইয়াবা উদ্ধার

ভয়েস প্রতিবেদক:

কক্সবাজার শহরের কলাতলী আবাসিক কটেজ থেকে ৫২জন নারী-পুরুষকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৮ জানুয়ারি) রাত ৯টার দিকে কক্সবাজার শহরের কলাতলী হোটেল-মোটেল জোনের লাইট হাউজ এলাকায় তিনটি কটেজে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে ৩১ জন নারী ও ২১ জন পুরুষ রয়েছে।

পুলিশ বলছে, গ্রেপ্তারকৃত এসব নারী-পুরুষ কটেজ গুলোতে অসামাজিক কার্যকলাপে জড়িত রয়েছে। এসময় একটি কটেজ থেকে ইয়াবাও উদ্ধার হয়েছে। শুক্রবার রাতেই এসব তথ্য জানান কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. রফিকুল ইসলাম।

অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম জানান, ‘এক শ্রেণির আবাসিক কটেজ মালিক ও ম্যানেজারসহ সংঘবদ্ধ একটি চক্র হোটেল-মোটেল জোনের কটেজগুলোতে দীর্ঘদিন ধরে অসামাজিক কার্যকলাপ চালিয়ে আসার খবরে পুলিশের একটি দল অভিযান চালায়। শুক্রবার বিকাল ৫ টা থেকে রাত ৯ টা পর্যন্ত চালানো অভিযানে নারীসহ ৫২ জনকে আটক করা হয়।

তিনি বলেন, ‘অসামাজিক কার্যকলাপ চালানোর অভিযোগ উঠা আমির ড্রিম প্যালেস থেকে এক কর্মচারীসহ ৮ জন পুরুষ ও ২ জন নারী, মিম রিসোর্ট থেকে এক কর্মচারীসহ ১৩ জন পুরুষ ও ১৭ জন নারী এবং আজিজ গেস্ট ইন থেকে ১০ জন পুরুষ ও ২ জন নারীকে আটক করা হয়। এসময় আজিজ গেস্ট ইন কটেজের ম্যানেজারের ডেস্ক থেকে ৩৬০ টি ইয়াবা উদ্ধার হয়েছে। এছাড়া মিম রিসোর্টের পার্শ্ববতী অজ্ঞাত (সাইনবোর্ড বিহীন) এক কটেজে অভিযান চালানো হলেও ভেতরে থাকা লোকজন পেছনের গোপন দরজা দিয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। ”

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, “ হোটেল-মোটেল জোনের কটেজগুলো আবাসিক পর্যটন ব্যবসার আড়ালে সংঘবদ্ধ একটি চক্র দীর্ঘদিন ধরে এ আসামাজিক কার্যকলাপ চালিয়ে আসছিল। চকটি নানা কৌশলে কক্সবাজার শহরসহ দেশের বিভিন্ন এলাকা থেকে নারীদের সংগ্রহ করে অসামাজিক কার্যকলাপে ব্যবহার করে আসছে।’

কক্সবাজার সদর মডেল থানার ওসি তদন্ত বিপুল চন্দ্র দে জানান, গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে। শনিবার সকালে তাদের কক্সবাজার আদালতে সোপর্দ করা হবে’।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION