সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

সঠিক পরিকল্পনা ও সমন্বয়ের মাধ্যমে সকলে একযোগে কাজ করতে হবে-নতুন জেলা প্রশাসক

ভয়েস প্রতিবেদক:
জেলার আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধ, গ্রাম আদালত মামলা দ্রুত নিষ্পত্তিতে করণীয,মাদক পাচার প্রতিরোধ ও নিয়ন্ত্রণ রাখা,যানজট নিরসনসহ বিভিন্ন বিষয়ের উপর গুরুত্বারোপ করা হয় কক্সবাজার জেলা আইন-শৃংখলা কমিটির সভায়।
জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত রবিবার সকালে আযোজিত সভায় সভাপতিত্ব করেন নবাগত জেলা প্রশাসক মো: মামুনুর রশীদ।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো: মামুনুর রশীদ বলেন,সঠিক পরিকল্পনা ও সমন্বয়ের মাধ্যমে সকলে একযোগে কাজ করলে জেলার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে।

অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো: শাজাহান আলির সঞ্চালনায় জেলা প্রশাসনের শহিদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সংসদ সদস্য জাফর আলম,সংসদ সদস্য কানিজ ফাতেমা আহমেদ. সংসদ সদস্য শাহিন আক্তার,জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমান, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সচিব আবু জাফর রাশেদ, সিভিল সার্জন ডা: মাহবুবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের চৌধুরী, সিনিয়র এডভোকেট মো: জাহাঙ্গীর,জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট আ.জ.ম মঈন উদ্দীন, মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, জেলা আওয়ামলীগ সহ সভাপতি রেজাউল করিম, সাবেক সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমদ সিআইপি, যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট রনজিত দাশ, বৌদ্ধ ধর্মীয় ট্রাষ্টি ও হিন্দু বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদের জেলা সভাপতি এডভোকেট দীপংকর বড়ুয়া পিন্টু,সাধারণ সম্পাদক প্রিয়তোষ শর্মা চন্দন,কক্সবাজার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি-র সভাপতি আবু মোর্শেদ চৌধুরী খোকা, মহেশখালী উপজেলা চেয়ারম্যান শরীফ বাদশা,চকরিয়া উপজেলা চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী,টেকনাফ পৌরসভা মেয়র হাজী মো: ইসলাম, আইন-শৃংখলাবাহিনীর কর্মকর্তাবৃন্দ বক্তব্য রাখেন।
এ সময় পদস্থ সরকারি কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ, জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সভার শুরুতে বাজানো হয় জাতীয় সঙ্গীত।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION