বুধবার, ২২ Jul ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে বক্তব্য আর্জেন্টিনার হৃদয় ভেঙে বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে-সালাহউদ্দিন আহমদ  কক্সবাজার সৈকতে টর্নেডোর আঘাতে তছনছ আর্জেন্টিনা জিতলে কেন বিয়ে করবেন পরীমণি? মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত শিক্ষার্থীদের দাবি মেনে অটোপাস নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

টেকনাফে শপিং ব্যাগে মিলল ১০ হাজার ইয়াবা, আটক-১

মোঃ আলমগীর আজিজ, টেকনাফ:
টেকনাফে শপিং ব্যাগের ভেতর থেকে প্রায় ১০ হাজার ‘পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে র‍্যাব১৫।
রবিবার সন্ধ্যায় উপজেলার সাবরাং ইউনিয়নের রুহুল্লারডেপা এলাকা থেকে ইয়াবাসহ তাকে আটক করা হয়।
 আটক যুবক হলেন,সাবরাং ইউপি কাটাবুনিয়া  এলাকার  মৃত মকবুল আহমেদের ছেলে  মোহাম্মদ হোসেন(২০)।এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার র‌্যাব১৫ ক্যাম্পের সহকারী পরিচালক (মিডিয়া)এএসপি আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।
তিনি বলেন,রবিবার সন্ধ্যায় উপজেলার সাবরাং ইউনিয়নের রুহুল্লারডেপা  গ্রামের আমির হোসেনের মুদির দোকানে সামনে পাকা রাস্তার উপর   কতিপয় মাদক ব্যবসায়ীরা ইয়াবার চালান ক্রয় বিক্রয়ের উদ্দেশ্য অবস্থান করছে।এমন তথ্যের ভিত্তিতে র‍্যাবের একটি দল অভিযানে যায়।র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় এক যুবককে  আটক করতে সক্ষম হয়।পরে ধৃতের সাথে থাকা শপিং ব্যাগ তল্লাশী করে ৮হাজার ৯শ’পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি আরো বলেন,জিজ্ঞাসাবাদে ধৃত স্বীকার করে যে দীর্ঘদিন ধরে টেকনাফ সীমান্ত এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে দেশের বিভিন্ন জায়গায় বিক্রি করে আসছে।উদ্ধারকৃত ইয়াবাসহ আটকের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION