বৃহস্পতিবার, ২৩ Jul ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে বক্তব্য আর্জেন্টিনার হৃদয় ভেঙে বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে-সালাহউদ্দিন আহমদ  কক্সবাজার সৈকতে টর্নেডোর আঘাতে তছনছ আর্জেন্টিনা জিতলে কেন বিয়ে করবেন পরীমণি? মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত শিক্ষার্থীদের দাবি মেনে অটোপাস নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

পালং শাকের অনেক গুণ

লাইফস্টাইল ডেস্ক:
পালং শাকের রয়েছে অনেক গুণ। ১ কাপ পালং শাক শরীরের দৈনিক ফাইবার চাহিদার ২০ শতাংশ পূরণ করে। পাশাপাশি ভিটামিন এ ও কে মেলে এই শাক থেকে। আরও রয়েছে প্রোটিন, ভিটামিন সি, ভিটামিন ই, আয়রন, ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, ম্যাঙ্গানিজ, জিংক, ফলিক অ্যাসিড ও সেলেনিয়াম। সুস্থ থাকার জন্য এই উপাদানগুলো খুবই জরুরি।

পালং শাকে রয়েছে খুব কম পরিমাণ ক্যালোরি। কাজেই ওজন বাড়ার চিন্তা না করে নির্ভয়ে যত ইচ্ছে খাওয়া যায়। ১০০ গ্রাম পালং শাকে রয়েছে মাত্র ৭ কিলোক্যালরি।
পালং শাকে রয়েছে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম যা উচ্চ রক্তচাপ কমায়।
রয়েছে ভিটামিন এ যা লিম্ফোসাইট বা রক্তের শ্বেত কণিকার মাত্রা ঠিক রাখে। ফলে দেহের প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি বৃদ্ধি পায়। এতে শরীর বাঁচে বিভিন্ন সংক্রমণ ও রোগ থেকে।
পালং শাকে রয়েছে ১০টিরও বেশি ভিন্ন ধরনের ফ্ল্যাভোনয়েড যা ক্যানসারের ঝুঁকি কমায়। এতে থাকা পলিনিউট্রিয়েন্টস শরীর থেকে ফ্রি র‍্যাডিক্যাল বের করে দেয়।
সবুজ শাক সবজিতে লুটেনসহ কিছু গুরুত্বপূর্ণ ফাইটোকেমিক্যাল থাকে যা দৃষ্টিশক্তি উন্নত করে। পালং শাকে রয়েছে উচ্চ মাত্রার বিটা ক্যারোটিন যা চোখে ছানি পড়ার ঝুঁকি কমায়।
এই শাকে থাকা ভিটামিন-এ ত্বকের বাইরের স্তরের আর্দ্রতা বজায় রাখে, ব্রণ, বলিরেখা দূর করে, ত্বককে বুড়িয়ে যেতে দেয় না। ত্বক রাখে নরম ও মসৃণ।
পালং শাক আয়রনে ভরপুর যা দেহে অক্সিজেন উৎপাদনের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
ডায়াবেটিসের মাত্রা নিয়ন্ত্রণ করে এই শাক, শরীরের ক্লান্তিভাব দূর করে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION