সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে নিম্নচাপটি, কবে কোথায় আঘাত হিমছড়ি সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটক নিহতের ঘটনায় নিখোঁজ আরো একজনের মরদেহ উদ্ধার কৈলাশে ফিরে গেলেন মা দুর্গা: সৈকতে প্রতিমা বিসর্জনে লাখো মানুষের ঢল হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ সৌদি আরবের মদিনা-পূর্বাঞ্চলে ৫টি ড্রোন ছুড়ল হুথিরা স্থানীয় নির্বাচন: বিদ্যমান আইনেই তফসিল, সুযোগ থাকছে এমপিওভুক্ত শিক্ষকদের উখিয়া ও টেকনাফে পৃথক অভিযানে ৪ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৪

সময় থাকতে যত্ন নিন দাঁতের

লাইফস্টাইল ডেস্ক:

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কেউ কেউ দাঁতের যত্ন নিতে ভুলে যান। ফলে বয়স্কদের ক্ষেত্রে এক সময়ে সব দাঁত পড়ে যেতে পারে।

আমেরিকার ‘সেন্টার ফর ডিজ়িজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন’র ২০২০ সালের তথ্য বলছে, ৬৫ থেকে ৭৪ বছর বয়সের মধ্যে ১১ শতাংশ মানুষের সব দাঁত পড়ে যায়। তাই দন্ত্যচিকিৎসকদের মতে, সময় থাকতে সাবধান হওয়া উচিত এবং মুখের স্বাস্থ্যের যত্ন নেওয়া উচিত।

মাড়ির যত্ন

সমীক্ষা বলছে ৬৫ বছরের পর তিনজন মানুষের মধ্যে অন্তত একজন মাড়ির কোনো না কোনো সমস্যায় ভোগেন। কারও দাঁত অক্ষত থাকলেও মাড়ির সমস্যা বয়সকালে খাবার চিবোতে বাধা দেয়। তার ফলে অনেকেই শক্ত খাবার এড়িয়ে চলেন, যা পরোক্ষে শরীরে পুষ্টির অভাব তৈরি করে। মাড়ি ফুলে গেলে তা থেকে প্রদাহ তৈরি হতে পারে। যদি দাঁত মাজতে গিয়ে মাড়ি থেকে রক্তপাত হয় বা মাড়িতে ব্যথা হয়, তা হলে দন্ত্যচিকিৎসকের পরামর্শ নেওয়া যেতে পারে।

ড্রাই মাউথ

বয়সের সঙ্গে মুখে লালা তৈরির পরিমাণ কমে আসে। তার ফলে মুখের ভেতরের অংশ শুকিয়ে যায়। কিন্তু লালা মুখের ভেতরের অ্যাসিডের পরিমাণ নিয়ন্ত্রণ করে দাঁতের এনামেল সুরক্ষিত রাখতে সাহায্য করে। অনেক সময়ে রক্তচাপসহ বিভিন্ন অসুখের ওষুধ থেকেও ড্রাই মাউথ হতে পারে। সমস্যা থেকে বাঁচতে, দিনে পর্যাপ্ত পরিামাণে পানি খাওয়া উচিত। কোনো খাবার খাওয়ার পরেই কুলকুচি করতে হবে। পাশাপাশি নিয়মিত ফ্লোরাইড জাতীয় টুথপেস্ট এবং কোনো ভালৈা মাউথওয়াশ দিয়ে মুখ ধোয়া উচিত।

চিকিৎসকের ভূমিকা

দাঁতের ক্ষেত্রে অনেকেই শেষ মুহূর্তে চিকিৎসকের শরণাপন্ন হন। কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গেই নিয়মিত দন্ত্যচিকিৎসকের সঙ্গে পরামর্শ করা উচিত। তার ফলে সমস্যা দ্রুত শনাক্ত করা সম্ভব।

খরচসাপেক্ষ

দাঁতের চিকিৎসা ব্যয়বহুল। অনেকেই তার জন্য চিকিৎসকের কাছে গিয়ে পরামর্শ নিলেও চিকিৎসা সম্পূর্ণ করেন না। সঠিক সময়ে সমস্যা শনাক্ত না হলে, খরচ এবং সমস্যা আরও বাড়তে পারে। নিয়মিত চিকিৎসকের সঙ্গে পরামর্শ করলে চিকিৎসার খরচ অনুয়ায়ী পরিকল্পনা করা যেতে পারে।

বদভ্যাস ত্যাগ

দাঁতের ক্ষতির ক্ষেত্রে ধূমপান, কফি ও খৈনির মতো জিনিসগুলো মারাত্মক ক্ষতি করে। তাই সময় থাকতে এই ধরনের অভ্যাসগুলো ত্যাগ করতে পারলে সার্বিকভাবে মুখের স্বাস্থ্য ভালো থাকে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION