সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১০:২৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

উখিয়ায় সড়ক দুর্ঘটনায় ২জন নিহত

দেলোয়ার হোসাইন টিসু,উখিয়া:
কক্সবাজার-টেকনাফ মহাসড়কের উখিয়ার বালুখালী এলাকায় সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েেছ। এসময় আহত ২জন।
মঙ্গলবার(১২ জানুয়ারি ) সকাল সাড়ে ৮ টারদিকে কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়ার কাস্টমস টিভি টাওয়ার সংলগ্ন ঢালায় টেকনাফগামী সেন্টমার্টিন সার্ভিসের সাথে টমটমের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় নাইক্ষ্যংছড়ির ঘুমধুম নোয়াপাড়ার আবদুর রহিমের ছেলে মনির আহমদ (২২) ও অপরজন টমটম চালক পালংখালী বটতলী এলাকার প্রকাশ আবুইল্লা মিস্ত্রির ছেলে জাফর আলম (২৮)।
এছাড়াও এঘটনায় ২ জন আহত হয়েছে। আহতের মধ্যে নোয়াপাড়ার মৃত মকবুল ছোবাহানের ছেলে খাইরুল বশর বাবুলের(৩২) অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে চট্টগ্রামে প্রেরণ করেছে।অপর আহতদের টিভি টাওয়ার সংলগ্ন রেড ক্রিসেন্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উখিয়া শাহপুরী হাইওয়ে পুলিশের ইন্সপেক্টর মারুফুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION