সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১০:২৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

ঘোনার পাড়ায় ৬ষ্ঠ শ্রেণীর স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার,এখনো মৃত্যু রহস্য অজানা

ভয়েস প্রতিবেদক:
শহরের ঘোনার পাড়ায় সাগরিকা দাশ নদী (১২) নামের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। নিহত ছাত্রী পৌরসভার ঘোনার পাড়ার মৃত ঝন্টু দাশের মেয়ে।

মঙ্গলবার (১২ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশ ঘটনাস্থলে থেকে লাশ উদ্ধার করে করে পুলিশ।

এই ঘটনায় মিন্টু দাশ (২৫) নামের এক যুবককে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে। নিহত ছাত্রী ঘোনার পাড়ার বিবেকানন্দ স্কুলের পিছনের গলির মৃত ঝন্টু দাশের মেয়ে।

প্রতিবেশি পলি মল্লিক জানান, তিনি তার বাসা থেকে বের হয়ে কৃষ্ণ দাশের ঘরে গিয়ে দেখেন নদী বাসার চালার সাথে ওড়না পেঁচানোর অবস্থায় ঝুলছে। তার মা কৃষ্ণ দাশ জানান, তিনি ইউনিয়ন হাসপাতালে আয়া হিসেবে কাজ করেন। প্রতিদিনের মতো হাসপাতালে চলে যান এবং তার একমাত্র ছেলে বাইরে ছিলেন।

প্রতিবেশিদের মাধ্যমে খবর পেয়ে বাসায় গিয়ে মেয়ের ঝুলন্ত মরদেহ দেখতে পান। মরদেহ উদ্ধার করার পর সিআইডির একটি দল তদন্তের জন্য ঘটনাস্থলে রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সদর মডেল থানার (ওসি) তদন্ত বিপ্লব কান্তি চন্দ্র দে। তিনি প্রতক্ষদর্শীর বরাত দিয়ে জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে মর্গে
পাঠানো হয়েছে।

পুলিশ ও সিআইডির বিশেষ টিম এবিষয় নিয়ে কাজ করছে। এই ঘটনা এক জনকে আটক করেছে পুলিশ। ঘটনার বিস্তারিত ময়নাতদন্তের পরে জানা যাবে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION