সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

কক্সবাজার জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

ভয়েস প্রতিবেদক:

কক্সবাজারে জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা। রবিবার সকালে জেলা প্রশাসনের শহিদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো: মামুনুর রশীদ।

সভায় সংসদ সদস্য কানিজ ফাতেমা আহমেদ, জেলা আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী,কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সচিব (উপসচিব) আবু জাফর রাশেদ, অতিরিক্ত জেলা প্রশাসক জাহিদ ইকবাল,অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম,সদর উপজেলা চেয়ারম্যান কায়সারুল হক জুয়েল,চকরিয়া উপজেলা চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী, জেলা শিক্ষা কর্মকর্তা ছালেহ উদ্দিন চৌধুরী,জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক সুব্রত বিশ্বাস,ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক ফাহমিদা বেগম, সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন।এ সময় পদস্থ সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধিসহ কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় শহরের সড়ক যোগাযোগ ব্যবস্থা, লবণ, ধান-চাল ক্রয়.পাহাড় কাটা বন্ধসহ গ্রামীণ অবকঠামোর বিভিন্ন উন্নয়নমূলক কার‌্যক্রম নিয়ে আলোকপাত করা হয়।

ভয়েস/আআ

 

 

 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION