বৃহস্পতিবার, ২৩ Jul ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে বক্তব্য আর্জেন্টিনার হৃদয় ভেঙে বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে-সালাহউদ্দিন আহমদ  কক্সবাজার সৈকতে টর্নেডোর আঘাতে তছনছ আর্জেন্টিনা জিতলে কেন বিয়ে করবেন পরীমণি? মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত শিক্ষার্থীদের দাবি মেনে অটোপাস নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

সহকর্মীর সঙ্গে সম্পর্ক সুন্দর হোক

আদবকেতা

ভয়েস ডেস্ক:

কথায় আছে, ‘ব্যবহারেই বংশের পরিচয়’। নিজের ব্যক্তিত্বের প্রকাশও ঘটে ব্যবহারের মাধ্যমেই। ছোট কিংবা বড়— কার প্রতি আপনার আচরণ তাতেই পরিমাপ করা যায়, আপনি মানুষটি কেমন? অফিসও এর বাইরে নয়। সহকর্মীদের প্রতি কেমন আচরণ করবেন, সেই আদবকেতা জানাটা খুব জরুরি।

১. প্রথমেই কর্মক্ষেত্রে সহকর্মীর সঙ্গে দেখা হলে কুশল বিনিময় করে নিতে পারেন। এটা নিতান্তই সুলভ আচরণ।

২. সহকর্মীর সঙ্গে কাজের বিষয়গুলো নিয়ে কথা বলতে পারেন। এতে কাজের পরিধি বাড়াতে এবং কাজের পরিবেশকেও ভালো রাখে।

৩. সহকর্মীর সঙ্গে বা অফিসে কোনো মিটিংয়ে কখনোই হাতের ব্যাগ কোলের ওপর বা টেবিলের ওপর রাখবেন না। ব্যাগ পায়ের কাছে রাখাটাই ভদ্রতা।

৪. সহকর্মীর সামনে কাশি, হাঁচি আসতেই পারে। অবশ্যই মুখ অন্যদিকে ঘুরিয়ে নেবেন। এ সময় মুখে হাত বা রুমাল দেওয়াটাও বাধ্যতামূলক।

৫. সহকর্মীর সঙ্গে কিছু খাচ্ছেন, খেয়াল রাখুন যেন শব্দ না হয়। অনেকে খাওয়ার সময় শব্দ করে খান। চা এর চুমুক দিতেও শব্দ হতে পারে। এ বিষয়ে নজর দিন। যেন অন্যের বিরক্তির কারণ না হয়।

৬. অফিসের পরিবেশে জোরে কথা না বলাই ভালো। অন্য সহকর্মীরা বিরক্ত হতে পারেন। প্রয়োজনীয় কথা থাকলে তা ধীরেই সেরে ফেলুন।

৭. সহকর্মীদের মনে কষ্ট হয় এমন কাজ থেকে বিরত থাকুন। কাজের ক্ষেত্রে সহকর্মীদের মনে কষ্ট দেওয়ার মতো কিছু করলে নিজেই সরি বলুন এবং বিষয়টি একান্তে মিটিয়ে নিন।

৮. নিজের চেয়ে বড় কিংবা ছোট সব সহকর্মীদের প্রতি সহনশীল আচরণ রাখুন। কেউ কিছু বলতে চাইলে তা মন দিয়ে শুনুন। এরপর নিজের স্থানটাও হাসিমুখে তাকে উপস্থাপন করতে পারেন।

৯. কাজের চাপে অনেক সময় মানসিক চাপও বেড়ে যায়। এ সময় সহকর্মীর সঙ্গে অনেকে উত্তেজিত হয়ে কথাও বলে ফেলেন। এ বিষয়ে খেয়াল রাখুন। প্রয়োজনে খানিকটা সময় নিয়ে একটু স্বাভাবিক হোন। এরপর সহকর্মীর সঙ্গে কথা বলুন।

১০. সহকর্মীর ভুলগুলো একান্তে তাকে জানিয়ে দিন। অন্যদের সামনে ভুলগুলো ধরিয়ে দিলে সহকর্মী মানসিকভাবে ইতস্ততা বোধ করতে পারেন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION