সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ঈদগাঁওয়ে ৩০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, থানায় লিখিত অভিযোগ প্রবল বৃষ্টিতে চট্টগ্রামে জলাবদ্ধতা, নগরবাসীর দুর্ভোগ আরব দেশগুলোতে কি প্রভাব হারাচ্ছেন ট্রাম্প “বাংলাদেশের দাপটে নতজানু মালয়েশিয়া” “আধুনিক কৃষি ও বাজার ব্যবস্থার উন্নয়নে সমন্বিত উদ্যোগের আহ্বান” টেস্ট ক্রিকেট তুমি সুন্দর, বাংলাদেশ জিতলে আরও সুন্দর: মাশরাফি ১০ লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশের তথ্য ঠিক নয়, বেশিরভাগ বাঙালি: মিয়ানমার দোকানের টাকা চাওয়ায় বাংলাদেশি যুবককে গুলি করলো এক রোহিঙ্গা রোহিঙ্গা যুবকের জালিয়াতিতে মৃত্যুদণ্ড সোনা মিয়ার, কারামুক্ত হয়ে বললেন ‘জীবনটা নরক হয়ে গেছে’ যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৭

৫৩৫ কোটি টাকা মূল্যের বিভিন্ন মাদক ধ্বংস

জিকির উল্লাহ জিকু:

কক্সবাজারে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অভিযানে বিভিন্ন সময়ে উদ্ধার হওয়া ৫৩৫ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে।

বুধবার (১৯ জানুয়ারী) দুপুর ১২টারদিকে কক্সবাজার রিজিয়নের মাঠে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের উপস্থিততে এসব মাদক ধ্বংস করা হয়।

এসময় বিজিবি’র মহা-পরিচালক মো.সাফিনুল ইসলাম, পুলিশের মহাপরিদর্শক ড. বেনজির আহমেদসহ অন্যান্য কর্মকর্তারা সঙ্গে ছিলেন।

বিজিবি জানায়, গেল দুই বছরের কক্সবাজারের রামু সেক্টরের অভিযানে আটক ১ কোটি ৭৭ লাখ ৭৫ হাজার ৬২৫ পিস ইয়াবা, ৫ হাজার ৭৯৯ বোতল মদ, ৩৩ হাজার ৫৫৫ ক্যান বিয়ার, ১ হাজার ৭৩৬ লিটার চোলাই মদ, ১৫.৭৩২ কেজি গাঁজা, ১৮ হাজার ৭৫০ পাতা সিডিল ট্যাবলেট ও ৫ হাজার পাতা ট্যাবলেটন। যার সর্বমোট মূল্য ৫৩৫ কোটি ৪ লাখ ৮১ হাজার ৬১২ টাকা।

যার মধ্যে, মালিকসহ আটক করা হয়েছে ৯১ লাখ ৬১ হাজার ৬০৭ পিস ইয়াবা, ৩ হাজার ৮৭৩ ক্যান বিয়ার, ১১৯ বোতল মদ, ৪২৭.৬ লিটার বাংলা মদ, এক কেজি গাঁজা, ৩৮১ বোতল ফেন্সিডিল। এছাড়া মালিকবিহীন উদ্ধার করা হয়েছে ২ কোটি ২৫ লাখ ১১ ১৩৬ পিস, ৩৭ হাজার ৬৫৮ ক্যান বিয়ার, ৫ হাজার ৩৫ বোতল মদ, ২০০৫.৫ লিটার বাংলা মদ, ২৯.৭০৫ গ্রাম গাঁজা ও ১ হাজার ৫২৪ বোতল ফেন্সিডিল।

পরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্যে রাখেন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION