সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
প্রবল বৃষ্টিতে চট্টগ্রামে জলাবদ্ধতা, নগরবাসীর দুর্ভোগ আরব দেশগুলোতে কি প্রভাব হারাচ্ছেন ট্রাম্প “বাংলাদেশের দাপটে নতজানু মালয়েশিয়া” “আধুনিক কৃষি ও বাজার ব্যবস্থার উন্নয়নে সমন্বিত উদ্যোগের আহ্বান” টেস্ট ক্রিকেট তুমি সুন্দর, বাংলাদেশ জিতলে আরও সুন্দর: মাশরাফি ১০ লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশের তথ্য ঠিক নয়, বেশিরভাগ বাঙালি: মিয়ানমার দোকানের টাকা চাওয়ায় বাংলাদেশি যুবককে গুলি করলো এক রোহিঙ্গা রোহিঙ্গা যুবকের জালিয়াতিতে মৃত্যুদণ্ড সোনা মিয়ার, কারামুক্ত হয়ে বললেন ‘জীবনটা নরক হয়ে গেছে’ যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৭ বিএনপির মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল

মাদককারবারিদের বিচারের মুখোমুখি করতে হবে-স্বরাষ্ট্রমন্ত্রী

জিকির উল্লাহ জিকু:
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, মাদক পাচাররোধে আইনশৃংখলা বাহিনীকে কঠোর থেকে কঠোরতম হতে হবে। মাদক কারবারে জড়িতদের সামাজিকভাবে বয়কট করতে হবে। মাদক যুবসমাজকে ধ্বংসের দিকে ধাবিত করছে। মাদকের সাথে জড়িতদের বর্জন করা না গেলে দেশের উন্নয়ন বাধাগ্রস্থ হবে। এজন্য মাদক কারবারে জড়িত সকলকে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করতে হবে।

আজ (২০ জানুয়ারি) বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টার দিকে বিজিবির কক্সবাজার রিজিয়ন সদর দপ্তর প্রশিক্ষন মাঠে আয়োজিত ‘মাদকদ্রব্য ধ্বংসকরণ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এসময় বাংলাদেশ পুলিশের আইজিপি ড. বেনজির আহমদ, স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তফা কামাল উদ্দিন, বিজিবি কক্সবাজার রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো, সাজেদুর রহমান উপস্থিত ছিলেন।

এসময় স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আমরা সন্ত্রাসের বিরুদ্ধে, জঙ্গিবাদের বিরুদ্ধে যেভাবে জয়ী হয়েছি, সেভাবে মাদকের বিরুদ্ধেও আমাদের জয়ী হতে হবে। অন্যথায় দেশের উন্নয়ন, অগ্রযাত্রা ব্যাহত হবে।

এসময় বিজিবির প্রশিক্ষণ মাঠে চেকপোষ্টের কার্যক্রমের উপর ডেমো ও রিজিয়নের বিভিন্ন কার্যক্রমের উপর ভিডিওচিত্র প্রদর্শন করা হয় এবং ডগস্কোয়াড দিয়ে তল্লাশী অভিযান দেখানো হয়।

উক্ত অনুষ্ঠানে কক্সবাজারে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অভিযানে বিভিন্ন সময়ে উদ্ধার হওয়া ৫৩৫ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। গেল দুই বছরের কক্সবাজারের রামু সেক্টরের অভিযানে আটক ১ কোটি ৭৭ লাখ ৭৫ হাজার ৬২৫ পিস ইয়াবা, ৫ হাজার ৭৯৯ বোতল মদ, ৩৩ হাজার ৫৫৫ ক্যান বিয়ার, ১ হাজার ৭৩৬ লিটার চোলাই মদ, ১৫.৭৩২ কেজি গাঁজা, ১৮ হাজার ৭৫০ পাতা সিডিল ট্যাবলেট ও ৫ হাজার পাতা ট্যাবলেটন। যার সর্বমোট মূল্য ৫৩৫ কোটি ৪ লাখ ৮১ হাজার ৬১২ টাকা।

যার মধ্যে, মালিকসহ আটক করা হয়েছে ৯১ লাখ ৬১ হাজার ৬০৭ পিস ইয়াবা, ৩ হাজার ৮৭৩ ক্যান বিয়ার, ১১৯ বোতল মদ, ৪২৭.৬ লিটার বাংলা মদ, এক কেজি গাঁজা, ৩৮১ বোতল ফেন্সিডিল। এছাড়া মালিকবিহীন উদ্ধার করা হয়েছে ২ কোটি ২৫ লাখ ১১ ১৩৬ পিস, ৩৭ হাজার ৬৫৮ ক্যান বিয়ার, ৫ হাজার ৩৫ বোতল মদ, ২০০৫.৫ লিটার বাংলা মদ, ২৯.৭০৫ গ্রাম গাঁজা ও ১ হাজার ৫২৪ বোতল ফেন্সিডিল। পরে কক্সবাজারের ঈদগাঁওতে নবনির্মিত থানা উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

এর আগে সকালে কক্সবাজারের বায়তুশ শরফ কমপ্লেক্সের আওতাধীন বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেন। পরিদর্শন শেষে মুজিব বর্ষ উপলক্ষে শিক্ষার্থীদের দেয়ালিকা উৎসক ও কারিগরি শিক্ষা ভবন উদ্বোধন করেন। এসময় তিনি সংবর্ধিত হিসাবে প্রধান অতিথির বক্তব্য রাখেন। এসময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সারাবিশ্বের বিভিন্ন দেশে যখন অস্থিতিশীল পরিবেশ বিরাজ করছে,ঠিক তখন বাংলাদেশে শান্তির সুবাতাস বইছে। মন্ত্রী অসম্প্রদায়িক চেতনায় দেশপ্রেমিক মানুষ গড়ার আহবান জানান তিনি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION