বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসরায়েলের সঙ্গে আমিরাতের অস্ত্রচুক্তির গোপন তথ্য ফাঁস ঐকমত্যের ভিত্তিতেই জনপ্রত্যাশার সংবিধান সংস্কার চান সালাহউদ্দিন আহমদ ভিনিসিয়ুস কি তাহলে রিয়ালেই থাকছেন? সৈকতে প্যারাসেইলিং বন্ধে সরকারকে আইনি নোটিশ মহেশখালী প্রেস ক্লাবে তিন নতুন সদস্য, সাংবাদিক মহলে উৎসাহ দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী

অবশেষে বিয়ের পিঁড়িতে চিত্রনায়িকা পপি!

বিনোদন ডেস্ক:
পপি বিয়ে করেছেন—গসিপ দুনিয়ায় কান পাতলে খবরটি শোনা যাচ্ছে। রাজধানীর ইস্কাটনে নিজের বাসা ছেড়ে উঠেছেন স্বামীর বাসায়। কূটনৈতিক পাড়ায় কোনো এক বাড়ির ফ্ল্যাটে নতুন জীবন শুরু করেছেন তিনি। স্বামী নাকি প্রবাসী ব্যবসায়ী!

আবার ঊনপঞ্চাশ বাতাসে ভেসে বেড়াচ্ছে বিয়ে নয়, বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন চলচ্চিত্রের জনপ্রিয় এই অভিনেত্রী। ঘটনার সত্যতা জানতে যোগাযোগ করা হয় পপির সঙ্গে। ফোন করতেই ওপাশ থেকে শোনা গেল পুরুষ কণ্ঠস্বর। পপিকে চাইতেই তিনি তার কাছে ফোন দিতে রাজি হননি। ব্যস্ততা দেখিয়ে কল কেটে দেন।

পরদিন আবারো ফোন করা হলে, একই পুরুষ কণ্ঠ। এবারো পপির কাছে ফোন দিতে রাজি হননি। একটা সময় অন্য প্রান্তে অস্পষ্টভাবে পপির কণ্ঠ শোনা গেল, কে ফোন করেছে? আর কিছু শোনার আগেই ফোন কেটে দেন পুরুষ কণ্ঠের ব্যক্তিটি।

কথায় আছে—যা রটে তার কিছু ঘটে। পপির ক্ষেত্রে হয়তো তেমনটাই ঘটেছে। কিন্তু তিনি বিয়ে করেছেন নাকি বিবাহবহির্ভূত সম্পর্কে আছেন, সেটা জানাতে সময় প্রয়োজন।

এর আগে চিত্রনায়ক জায়েদ খানের সঙ্গে বিয়ের গুঞ্জন রটে পপির। চলচ্চিত্র ক্যারিয়ার শুরুর দিকে চিত্রনায়ক শাকিল খানের সঙ্গে বিয়ের গুঞ্জন রটেছিল। সেটা নিয়ে কম জল ঘোলা হয়নি। সূত্র:রাইজিংবিডি।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION