সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
প্রবল বৃষ্টিতে চট্টগ্রামে জলাবদ্ধতা, নগরবাসীর দুর্ভোগ আরব দেশগুলোতে কি প্রভাব হারাচ্ছেন ট্রাম্প “বাংলাদেশের দাপটে নতজানু মালয়েশিয়া” “আধুনিক কৃষি ও বাজার ব্যবস্থার উন্নয়নে সমন্বিত উদ্যোগের আহ্বান” টেস্ট ক্রিকেট তুমি সুন্দর, বাংলাদেশ জিতলে আরও সুন্দর: মাশরাফি ১০ লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশের তথ্য ঠিক নয়, বেশিরভাগ বাঙালি: মিয়ানমার দোকানের টাকা চাওয়ায় বাংলাদেশি যুবককে গুলি করলো এক রোহিঙ্গা রোহিঙ্গা যুবকের জালিয়াতিতে মৃত্যুদণ্ড সোনা মিয়ার, কারামুক্ত হয়ে বললেন ‘জীবনটা নরক হয়ে গেছে’ যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৭ বিএনপির মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত, হাঁড়িসহ ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

এম.এ আজিজ রাসেল:
বাজার তদারকি অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত করার অভিযোগে হাঁড়ি রেস্টুরেন্টসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সকালে জেলা প্রশাসনের সহযোগিতায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ ইমরান হোসাইনের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। অভিযানে শহরের ঝাউতলা এলাকার আজমীর হোটেল এন্ড রেস্টুরেন্ট কে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত করার অপরাধে ৫ হাজার টাকা, হক সেনেক্স কে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত করার অপরাধে ২ হাজার টাকা ও সুগন্ধা পয়েন্ট এলাকার হাঁড়ি রেস্টুরেন্ট কে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত করা, মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রির জন্য সংরক্ষণ করার অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় ঝাউতলা ও সুগন্ধা এলাকার বিভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠান পরিদর্শন করে ব্যবসায়িদের মাঝে ভোক্তা অধিকার আইন সম্পর্কে প্রচারনা করা হয়।
অভিযানকালে ব্যবসায়িদের স্বাস্থ্যবিধি মেনে চলা, মূল্য বেশি না রাখা, অমুমোদনবিহীন পন্য বিক্রি না করার পরামর্শ দেওয়া হয়।

অভিযানে সার্বিক নিরাপত্তা প্রদান করেন এপিবিএন-১৪ এর এক দল সদস্য। জনস্বার্থে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের বাজার তদারকি অব্যাহত থাকবে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION