বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:৩০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসরায়েলের সঙ্গে আমিরাতের অস্ত্রচুক্তির গোপন তথ্য ফাঁস ঐকমত্যের ভিত্তিতেই জনপ্রত্যাশার সংবিধান সংস্কার চান সালাহউদ্দিন আহমদ ভিনিসিয়ুস কি তাহলে রিয়ালেই থাকছেন? সৈকতে প্যারাসেইলিং বন্ধে সরকারকে আইনি নোটিশ মহেশখালী প্রেস ক্লাবে তিন নতুন সদস্য, সাংবাদিক মহলে উৎসাহ দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী

চ্যানেলের নাম ‘বুবলী’

বুবলী, ফাইল ছবি

বিনোদন ডেস্ক:
অন্তরাল থেকে প্রকাশ্যে বুবলী। এসেই ইউটিউবে সরব হলেন ঢাকাই সিনেমার এই জনপ্রিয় অভিনেত্রী। গত ২২ জানুয়ারি তিনি ইউটিউব চ্যানেল খোলেন। তার চ্যানেলের নাম ‘বুবলী’।

বুবলী জানালেন, ইউটিউবে আসার পূর্ব পরিকল্পনা ছিল তার। শুধু সময়ের অপেক্ষায় ছিলেন। তিনি বলেন, “আমাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত পাওয়া যায় না এটা নিয়ে সবসময় অনেকে আমাকে টেক্সট পাঠায়। দর্শক ও আমাকে যারা পছন্দ করেন তাদের সাথে যুক্ত থাকতেই ইউটিউবে এবার সক্রিয় হলাম। নতুন বছর ভেরিফায়েড পেজ, ইনস্টাগ্রামের পর এবার ইউটিউবেও দর্শকরা আমার নিয়মিত আপডেট পাবেন।”

তিনি বলেন, আমার নামে ভুয়া ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে নানান বিভ্রান্তি ছড়ানো হতো। তাই ভেরিফাইড পেজ থেকে সব আসল লিংক শেয়ার করা হয়েছে। এমনকি ইউটিউবে আসার পর এখানেও বিব্রত হয়েছি। দেখলাম আমার নামে অনেক চ্যানেল রয়েছে। যেগুলোর কোনোটার সঙ্গে আমি জড়িত নই।

যেসব ইউটিউব চ্যানেল তার নামে ভুল তথ্য প্রকাশ করছে সেসব চ্যানেলগুলোকে এড়িয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

ব্যক্তিগত ব্লগ, সিনেমার প্রচার, শুটিংয়ের বিহাইন্ড দ্য সিন, সামাজিক সচেতনতামূলক ভিডিওসহ বিভিন্ন বিষয়ে ব্যক্তিগত মতামত থাকবে ইউটিউব চ্যানেলে—এমনটাই জানান বুবলী।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION