সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০২:৩২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
প্রবল বৃষ্টিতে চট্টগ্রামে জলাবদ্ধতা, নগরবাসীর দুর্ভোগ আরব দেশগুলোতে কি প্রভাব হারাচ্ছেন ট্রাম্প “বাংলাদেশের দাপটে নতজানু মালয়েশিয়া” “আধুনিক কৃষি ও বাজার ব্যবস্থার উন্নয়নে সমন্বিত উদ্যোগের আহ্বান” টেস্ট ক্রিকেট তুমি সুন্দর, বাংলাদেশ জিতলে আরও সুন্দর: মাশরাফি ১০ লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশের তথ্য ঠিক নয়, বেশিরভাগ বাঙালি: মিয়ানমার দোকানের টাকা চাওয়ায় বাংলাদেশি যুবককে গুলি করলো এক রোহিঙ্গা রোহিঙ্গা যুবকের জালিয়াতিতে মৃত্যুদণ্ড সোনা মিয়ার, কারামুক্ত হয়ে বললেন ‘জীবনটা নরক হয়ে গেছে’ যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৭ বিএনপির মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল

দেশের উন্নয়নে সংবাদমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে-জেলা প্রশাসক

প্রেস বিজ্ঞপ্তি:

কক্সবাজার জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে সোনার বাংলাদেশ। এ ক্ষেত্রে সংবাদমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বুধবার (২৭ জানুয়ারি) সকালে কক্সবাজার প্রেস ক্লাব ও জেলা পরিষদের সম্মেলন কক্ষে প্রেস ইন্সটিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত তিনদিন ব্যাপী “সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ”র উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রেস ইন্সটিটিউট বাংলাদেশ (পিআইবি)’র মহা পরিচালক একুশে পদকপ্রাপ্ত খ্যাতনামা সাংবাদিক জাফর ওয়াজেদের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ আরও বলেন, গণমাধ্যমের আগে দেশের উন্নয়ন বাস্তবায়নের ভাবনা গাছ লাগানোর আগে ফল চাওয়ার মতো। উন্নয়ন ও গণমাধ্যম এ দুটি শব্দের উপস্থিতি অঙ্গাঙ্গিভাবে জড়িত। একটি অপরটি ছাড়া ভারসাম্যহীন। গণতন্ত্র, সুশাসন ও উন্নয়নের সাথে গণমাধ্যমের নিবিরতম সম্পর্ক রয়েছে। সরকার তথ্য অধিকার আইন করে গণমানুষের তথ্য অধিকার নিশ্চিত করেছে। তাই সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধি ও উন্নয়নে প্রশিক্ষণের বিকল্প নেই।

সভাপতির বক্তব্যে প্রেস ইন্সটিটিউট বাংলাদেশ (পিআইবি)’র মহা পরিচালক একুশে পদকপ্রাপ্ত খ্যাতনামা সাংবাদিক জাফর ওয়াজেদ বলেন, রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ সারা বিশ্বে ব্যাপক পরিচিতি লাভ করে। বিশেষ করে কক্সবাজারকে এক নামে চেনে সবাই। কিন্তু রোহিঙ্গা ইস্যু নিয়ে দেশী-বিদেশী ষড়যন্ত্র চলছে। তবে কক্সবাজারের সাংবাদিকেরা রোহিঙ্গা সংকট নিয়ে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করেছে। যা প্রকৃত অর্থে দেশ প্রেমের বহিঃপ্রকাশ। তাই কক্সবাজারের সাংবাদিকদের আন্তর্জাতিক মানের গড়ে তুলতে প্রেস ইন্সটিটিউট বাংলাদেশ (পিআইবি)’র এমন উদ্যোগ অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার প্রেস ক্লাবের সভাপতি আবু তাহের চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. মুজিবুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন তিনদিন ব্যাপী সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণের প্রশিক্ষক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও যোগাযোগ বিভাগের সহযোগী অধ্যাপক শাহাব উদ্দিন নিপু ও প্রেস ইন্সটিটিউট বাংলাদেশ (পিআইবি)’র প্রশিক্ষক শাহ আলম সৈকত।
প্রশিক্ষণে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কক্সবাজার জেলা-উপজেলা পর্যায়ের প্রায় শতাধিক সাংবাদিক অংশ গ্রহণ করেন। আগামী ২৯ জানুয়ারি প্রশিক্ষণের সম্পন্ন হবে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION