বুধবার, ২২ Jul ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে বক্তব্য আর্জেন্টিনার হৃদয় ভেঙে বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে-সালাহউদ্দিন আহমদ  কক্সবাজার সৈকতে টর্নেডোর আঘাতে তছনছ আর্জেন্টিনা জিতলে কেন বিয়ে করবেন পরীমণি? মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত শিক্ষার্থীদের দাবি মেনে অটোপাস নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

শহরে সিএনজি চালককে কুপিয়ে হত্যা

ভয়েস প্রতিবেদক:
কক্সবাজার শহরে শাহাব উদ্দিন (৩৫) নামে এক সিএনজি চালককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। শনিবার (৩০ জানুয়ারী) রাত সাড়ে আটটার দিকে কক্সবাজারের শহরের বিজিবি ক্যাম্প এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শাহাব উদ্দিন বিজিবি ক্যাম্প সংলগ্ন দক্ষিণ সাহিত্যিকাপল্লী এলাকার মৃত গুরা মিয়ার ছেলে। সে পেশায় একজন সিএনজি চালক।

পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীদের দাবি, প্রতিপক্ষের লোকজন তার সঙ্গে কথা কাটাককাটির এক পর্যায়ে কুপিয়ে আহত করে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

নিহত শাহাব উদ্দিনের বড় ভাই নুরুল কবির কক্সবাজার ভয়েসকে জানান, পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা বাসা থেকে ডেকে এনে ছুরি ও এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। প্রতিপক্ষদের শনাক্ত করা হয়েছে। তবে মামলার স্বার্থে পরিচয় দেয়া সম্ভব নয়। পুলিশকে সাথে নিয়ে আসামীদের ধরার চেষ্টা চলছে।

কক্সবাজার শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনোয়ার হোসেন কক্সবাজার ভয়েসকে বলেন, ঘটনাস্থলে রয়েছি। পূর্বের কোন বিষয়ে জের ধরে তাকে হত্যা করা হতে পারে বলে ধারনা করা হচ্ছে।

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) বিপুল চন্দ্র দে কক্সবাজার ভয়েসকে বলেন, ঘটনার খবর শুনে পুলিশ পাঠানো হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ মর্গে নেয়া হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION