সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১২:০২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
আরব দেশগুলোতে কি প্রভাব হারাচ্ছেন ট্রাম্প “বাংলাদেশের দাপটে নতজানু মালয়েশিয়া” “আধুনিক কৃষি ও বাজার ব্যবস্থার উন্নয়নে সমন্বিত উদ্যোগের আহ্বান” টেস্ট ক্রিকেট তুমি সুন্দর, বাংলাদেশ জিতলে আরও সুন্দর: মাশরাফি ১০ লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশের তথ্য ঠিক নয়, বেশিরভাগ বাঙালি: মিয়ানমার দোকানের টাকা চাওয়ায় বাংলাদেশি যুবককে গুলি করলো এক রোহিঙ্গা রোহিঙ্গা যুবকের জালিয়াতিতে মৃত্যুদণ্ড সোনা মিয়ার, কারামুক্ত হয়ে বললেন ‘জীবনটা নরক হয়ে গেছে’ যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৭ বিএনপির মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল বাংলাদেশের বিপক্ষে আর কখনও এত কম রানে অলআউট হয়নি অস্ট্রেলিয়া

কিশোরীকে ‘দলবদ্ধ ধর্ষণে’র পর নেতাকে উপঢৌকন: আটক ২

ভয়েস প্রতিবেদক, ঈদগাঁও:

ঈদগাঁওতে কিশোরীকে ‘দলবদ্ধ ধর্ষণে’র পর শ্রমিক নেতাকে উপঢৌকন দিতে গিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে দুই যুবক। গত ২৮ জানুয়ারি মাইক্রোবাসে ঘুরিয়ে ‘দলবদ্ধ ধর্ষণ’ করার পর ২৯ জানুয়ারি রাতে ওই নেতাকে উপঢৌকন দিতে গিয়ে তারা গ্রেপ্তার হন। এঘটনায় গত ৩০ জানুয়ারি কক্সবাজারের ঈদগাঁও থানায় মামলা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলো, কক্সবাজার সদর উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের খোদাইবাড়ী গ্রামের মোহাম্মদ ইদ্রিসের ছেলে ও শ্রমিক নেতা জাফর আলম ওরফে খোরশেদ (৫৫) এবং ইসলামাবাদ ইউনিয়নের আওলিয়াবাদ এলাকার মো. জয়নাল আবেদীনের ছেলে আহম্মদ উল্লাহ (২৬)।

মামলার অন্যান্য আসামীরা হলেন, ঈদগাঁও ইউনিয়নের ৪নং ওয়ার্ডের উত্তর মেহেরঘোনা এলাকার ছব্বির আহমদের ছেলে জলাল ওরফে টুক্কুইয়া (১৯) এবং ইসলামাবাদ ইউনিয়নের খোদাইবাড়ী এলাকার মৃত আবুল হোসেনের ছেলে জাফর আলম (৪০)। ভূক্তভোগী কিশোরীর (১৫) বাড়ী মহেশখালী উপজেলার ধলঘাটা ইউনিয়নের দক্ষিণ সুতুরিয়া এলাকায়। তার নানার বাড়ী একই উপজেলার হোয়ানক ইউনিয়নের ধলঘাট পাড়ায়।

স্থানীয় একাধিক সূত্র জানিয়েছেন, গত ২৮ জানুয়ারী বিকালে ভূক্তভোগী কিশোরী পার্শ্ববতী এলাকার এক বান্ধবীর ছোট ভাইয়ের জন্মদিনের অনুষ্ঠানে অংশ নিতে বাড়ী থেকে বের হয়। পথিমধ্যে স্থানীয় ধলঘাট এলাকার স্থানীয় একটি লন্ড্রির দোকানের সামনে পৌঁছালে সাদা রঙের একটি মাইক্রোবাস তার (ভূক্তভোগী কিশোরী) সামনে এসে দাঁড়ায়। গাড়ী থেকে নেমে ৩ জন লোক ওই কিশোরীর মুখ চেপে ধরে জোর পূর্বক গাড়ীতে তুলে নেয়। এসময় সে চিৎকার করার চেষ্টা করলে অপরণকারিরা মুখে কস্টেপ লাগিয়ে দেয়।

স্থানীয়রা জানান, ওই ঘটনার দিনই ( ২৮ জানুয়ারী ) তাকে ( ওই কিশোরীকে ) মাইক্রোবাস যোগে চট্টগ্রামের বহদ্দার হাটের মাইক্রোবাস স্ট্যান্ডে নিয়ে আসা হয়। এসময় তার হাত-পা বেঁধে গাড়ীটির পিছনের সিটে ৩ জন মিলে জোর পূর্বক ধর্ষণ করে। পরদিন ( ২৯ জানুয়ারী ) রাতে একই মাইক্রোবাসে করে ওই কিশোরীকে ঈদগাঁও ফরিদ আহমদ কলেজ মাঠে নিয়ে আসে। সেখানে তারা ৩ জন মিলে আবারো তাকে (কিশোরী) ধর্ষণ করে। এজাহার সূত্রে প্রকাশ, ওইদিন ( ২৯ জানুয়ারী ) রাতে কিশোরীটিকে তুলে আনার বিষয়টি অপহরণকারিরা মোবাইল ফোনে জাফর আলম ওরফে খোরশেদকে অবহিত করে। পরে রাতেই তাকে ঈদগাঁও বাজারের ডিসি রোডের মমতাজ মার্কেটের দু’তলায় অবস্থিত স্থানীয় মাইক্রোবাস চালক সমিতির অফিসে নিয়ে যায়। ওই কিশোরীকে মার্কেটটির দু’তলার আরেকটি কক্ষে জোর পূর্বক ঢুকানোর চেষ্টা করে। এসময় কিশোরী শোর-চিৎকার করলে স্থানীয় বাজারে দায়িত্বরত প্রহরীরা শুনতে পান। ”

কিশোরোর শোর চিৎকারে বাজার প্রহরীরা ঘটনাস্থলে উপস্থিত হলে অন্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও ঘটনাস্থল থেকে হাতেনাতে জাফর আলম ওরফে খোরশেদকে গ্রেপ্তার করে পুলিশ।

জানতে চাইলে ঈদগাঁও থানার ওসি আব্দুল হালিম বলেন, গ্রেপ্তারকৃত আসামীসহ ওই কিশোরীকে উদ্ধার করে ঈদগাঁও থানায় নিয়ে আসা হয়। পরে তার চিকিৎসা ও পরীক্ষা জন্য কক্সবাজার সদর হাসপাতালের ওয়ান স্টপ-ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়। সেখানে চিকিৎসা শেষে ওই কিশোরীকে কক্সবাজার শহরের হোটেল-মোটেল জোন এলাকার একটি বেসরকারি সংস্থার সেফহোমে রাখা হয়েছে। এ ঘটনায় গত ৩০ জানুয়ারী সন্ধ্যায় কিশোরীর নানা বাদী হয়ে ৪ জনকে আসামী করে ঈদগাঁও থানায় একটি এজাহার দায়ের করেন বলে জানান ওসি। পরে অভিযান চালিয়ে মাইক্রোবাসটির চালক আহমদ উল্লাহ নামের আরও একজনকে গ্রেপ্তার করা হয়

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION