সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীতে গ্যাস উত্তোলনের প্রস্তুতি: ৩১তম গ্যাসক্ষেত্রের দ্বারপ্রান্তে বাংলাদেশ কলাতলীতে আবাসিক হোটেলে আগুন: নিরাপদে সরিয়ে নেওয়া হলো পর্যটকদের রামুতে ১০ হাজার পিস ইয়াবাসহ ৬৫ বছর বয়সী মাদক কারবারি গ্রেপ্তার টানা ১৫ দিন জ্বলার পর ইনানীর গ্যাসক্ষেত্র পরিদর্শনে বাপেক্স, বাণিজ্যিক উত্তোলনের সম্ভাব্যতা যাচাই ফেসবুক ফিডজুড়ে শেখ হাসিনার পাসপোর্ট দেওয়া না দেওয়া, ফেরা না ফেরার তর্ক রোহিঙ্গা সংকটের মানবিক চিত্র দেখতে কক্সবাজার আসছেন ডাচেস অব এডিনবরা সোফি সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ

বিয়ের জন্য পাত্র খুঁজে পাচ্ছেন না পায়েল

বিনোদন ডেস্ক:

বিয়ের জন্য মনের মতো পাত্র খুঁজে পাচ্ছেন না টলিউডের জনপ্রিয় অভিনেত্রী পায়েল সরকার। ‘দিদি নং ১’-এর বিশেষ পর্বে হাজির হয়েছেন টলিউডের চার জনপ্রিয় মুখ পায়েল সরকার, তনুশ্রী, নুসরাত জাহান ও মিমি চক্রবর্তী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন টলিউডের একসময় ঝড় তোলা অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়।

এতে উঠে আসে অভিনেত্রীদের জীবনের সব মজাদার গল্প। সেখানেই পায়েল জানান, তোমার খোঁজার কথা ছিল, খুঁজেছ?’ যদিও রচনা বলে ওঠেন, তারা দু’জনেই একই এলাকায় থাকেন, তাই যা ছেলে তিনি দেখেন সেই ছেলেও পায়েল দেখেন। তাই নাকি অভিনেত্রী এখনও কাউকে খুঁজে পাননি।

এরপর রচনা উপদেশ দেন, যদি দেশে ভালো পাত্র না পাও তাহলে বিদেশে গিয়ে পাত্র খুঁজো। এর উত্তরে এ অভিনেত্রী জানান, লকডাউনের পরে বাইরে গিয়ে প্রচুর শ্যুটিং করেছেন তিনি তবে পাত্র খুঁজে পাচ্ছেন না। তবে পায়েলের কথায়, তিনি জীবনসঙ্গী হিসেবে একজন বন্ধুকে চান। একে অপরকে বিশ্বাস করবেন, এমন মানুষ চান তিনি।

এরপরই অভিনেত্রী পায়েল জানান, তিনি কতটা সংসারী। তার ভাষ্য, তিনি নাকি খুব চাপে না পড়লে ঘরের কাজ করতে অভ্যস্ত নয়। লকডাউনে চাপে পড়ে ঘরের কাজ একা করতে হয়েছে তাকে। অবশ্য অভিনেত্রী সবার সামনে স্বীকার করেন, তিনি এখনও রান্না করতে পারেন না। খুব বাজে রাঁধুনি তিনি। লকডাউনে বেশিরভাগ সময় নাকি খাওয়ার সেদ্ধ করে খেতেন। নয়তো মাইক্রোওয়েভ ছিল তার ভরসা। সূত্র: হিন্দুস্তান টাইমস

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION