বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
কলাতলীতে আবাসিক হোটেলে আগুন: নিরাপদে সরিয়ে নেওয়া হলো পর্যটকদের রামুতে ১০ হাজার পিস ইয়াবাসহ ৬৫ বছর বয়সী মাদক কারবারি গ্রেপ্তার টানা ১৫ দিন জ্বলার পর ইনানীর গ্যাসক্ষেত্র পরিদর্শনে বাপেক্স, বাণিজ্যিক উত্তোলনের সম্ভাব্যতা যাচাই ফেসবুক ফিডজুড়ে শেখ হাসিনার পাসপোর্ট দেওয়া না দেওয়া, ফেরা না ফেরার তর্ক রোহিঙ্গা সংকটের মানবিক চিত্র দেখতে কক্সবাজার আসছেন ডাচেস অব এডিনবরা সোফি সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

কলাতলীতে আবাসিক হোটেলে আগুন: নিরাপদে সরিয়ে নেওয়া হলো পর্যটকদের

ভয়েস প্রতিবেদক:
কক্সবাজারের হোটেল-মোটেল জোনে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের কলাতলী এলাকার হোটেল কক্স অ্যাম্বাসেডর-এর অষ্টম তলার একটি কক্ষে আগুনের সূত্রপাত হয়।
খবর পেয়ে কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় হোটেলটিতে অবস্থানরত শতাধিক পর্যটককে নিরাপদে বের করে আনা হয়।পাশাপাশি আশপাশের হোটেলের পর্যটক ও স্থানীয় বাসিন্দারাও সতর্কতামূলকভাবে সড়কে অবস্থান নেন।
কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক সৈয়দ মোর্শেদ হোসেন জানান, হোটেলের অষ্টম তলার একটি কক্ষে স্থাপিত এয়ার কন্ডিশনার (এসি) থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন এবং পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।
সাম্প্রতিক সময়ে কক্সবাজারের পর্যটন এলাকায় একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। এর আগে গত ১০ নভেম্বর ভোরে কলাতলী হোটেল-মোটেল জোনের সৈকতপাড়া সড়কে একটি হোটেল-সংলগ্ন বসতঘরে আগুন লেগে অন্তত চারটি ঘর পুড়ে যায়। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
এরও আগে ২৩ অক্টোবর সুগন্ধা পয়েন্টের আবাসিক হোটেল সি প্রিন্সেস-এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়।
সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ১৭ অক্টোবর, উখিয়ার ইনানীর পাটুয়ারটেক সৈকত এলাকার টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে। কাঠ, বাঁশ ও টিন দিয়ে নির্মিত দুই তলাবিশিষ্ট ওই স্থাপনায় ভয়াবহ আগুনে অন্তত ১১ জনের মৃত্যু হয় এবং আরও কয়েকজন আহত হন। ওই ঘটনার কারণ অনুসন্ধানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনায় কক্সবাজারের হোটেল-মোটেল, রিসোর্ট ও অন্যান্য পর্যটন স্থাপনার অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে অগ্নিনির্বাপণ ব্যবস্থা ও জরুরি প্রস্তুতি আরও জোরদারের দাবি জানিয়েছেন সচেতন মহল।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION