সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন

করোনা আরেকটু নিয়ন্ত্রণে এলে শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ফাইল ছবি

ভয়েস নিউজ ডেস্ক :

করোনা পরিস্থিতি আরেকটু নিয়ন্ত্রণে এলে সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ অধিবেশনের সমাপনী বক্তব্যে এ কথা জানান সংসদ নেতা।

প্রধানমন্ত্রী বলেন, ‘এইচএসসির রেজাল্ট দেওয়ায় একটা ভালো কাজ হয়েছে। করোনা এখন অনেকটা নিয়ন্ত্রণে। আরেকটু নিয়ন্ত্রণে আসলেই স্কুল-কলেজ সব খুলে দেবো। তখন তারা পড়াশোনা করতে পারবে। যাদের পাস করানো হয়েছে, তারা যখন শিক্ষা নেবে, তখনই যাচাই করা যাবে, কে টিকে থাকবে, কে থাকবে না। ছেলেমেয়েরা স্কুলে যেতে পারছে না, কলেজে যেতে পারছে না,

ইউনিভার্সিটিতে যেতে পারছে না। তাদের মনে যে একটা দুঃখ ছিল, অন্তত এই রেজাল্ট পাওয়ায় সেটা দূর হবে। এখন তারা পড়াশোনায় মনযোগী হবে। আগামীতে তারা পড়াশোনা ভালো করবে, সেটাই প্রত্যাশা।’

ভয়েস/ নিউজ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION