সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
আরব দেশগুলোতে কি প্রভাব হারাচ্ছেন ট্রাম্প “বাংলাদেশের দাপটে নতজানু মালয়েশিয়া” “আধুনিক কৃষি ও বাজার ব্যবস্থার উন্নয়নে সমন্বিত উদ্যোগের আহ্বান” টেস্ট ক্রিকেট তুমি সুন্দর, বাংলাদেশ জিতলে আরও সুন্দর: মাশরাফি ১০ লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশের তথ্য ঠিক নয়, বেশিরভাগ বাঙালি: মিয়ানমার দোকানের টাকা চাওয়ায় বাংলাদেশি যুবককে গুলি করলো এক রোহিঙ্গা রোহিঙ্গা যুবকের জালিয়াতিতে মৃত্যুদণ্ড সোনা মিয়ার, কারামুক্ত হয়ে বললেন ‘জীবনটা নরক হয়ে গেছে’ যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৭ বিএনপির মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল বাংলাদেশের বিপক্ষে আর কখনও এত কম রানে অলআউট হয়নি অস্ট্রেলিয়া

পর্যটকের মোবাইল উদ্ধার হলেও ফিরে পায়নি পথশিশুর প্রাণ

ভয়েস প্রতিবেদক:

কক্সবাজারে ড্রেন থেকে পর্যটকের মোবাইল উদ্ধার করতে গিয়ে লালু (১১) নামের এক পথশিশু বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা গেছে। শুক্রবার (৫ ফেব্রুয়ারি) বিকাল ৪টার দিকে কক্সবাজার শহরের সুগন্ধা পয়েন্টে এ ঘটনা ঘটে। নিহত শিশু টেকনাফ উপজেলার জাবের আহমদ ও মিনারা বেগম দম্পত্তির শিশু ছেলে এবং শহরে পথশিশু নামে পরিচিত।

পুলিশ জানিয়েছেন, ‘কক্সবাজার শহরে বেড়াতে আসা পর্যটক দম্পতি শহরের সুগন্ধা পয়েন্টে কেনাকাটা করার সময় পাশের নালায় মোবাইল পড়ে যায়। এসময় পাশে অবস্থানরত পথশিশু লালু (১১) কে টাকার প্রলোভন দেখিয়ে মোবাইলটি উদ্ধার করতে নালায় নামানো হয়। এসময় কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের নির্মাণাধীন সড়কে কাজে ব্যবহৃত একটি বৈদ্যুতিক ছেড়া তার আগে থেকে পড়েছিল। সেখানে পথশিশু লালু বিদ্যুৎ স্পৃষ্ট হলে মুহুর্তে সটকে পড়ে পর্যটক দম্পতি। খবর পেয়ে কক্সবাজার ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌছে শিশুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

কক্সবাজার ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ জানান, ‘খবর পেয়ে কক্সবাজার ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করা হয়েছে। এসময় দ্রুত হাসপাতালে নিয়ে গেলে তাকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

কক্সবাজার সদর মডেল থানার এসআই মো: দস্তগীর হোসেন সত্যতা নিশ্চিত করে বলেন ‘শিশুটি মৃদদেহটি সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION