সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
আরব দেশগুলোতে কি প্রভাব হারাচ্ছেন ট্রাম্প “বাংলাদেশের দাপটে নতজানু মালয়েশিয়া” “আধুনিক কৃষি ও বাজার ব্যবস্থার উন্নয়নে সমন্বিত উদ্যোগের আহ্বান” টেস্ট ক্রিকেট তুমি সুন্দর, বাংলাদেশ জিতলে আরও সুন্দর: মাশরাফি ১০ লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশের তথ্য ঠিক নয়, বেশিরভাগ বাঙালি: মিয়ানমার দোকানের টাকা চাওয়ায় বাংলাদেশি যুবককে গুলি করলো এক রোহিঙ্গা রোহিঙ্গা যুবকের জালিয়াতিতে মৃত্যুদণ্ড সোনা মিয়ার, কারামুক্ত হয়ে বললেন ‘জীবনটা নরক হয়ে গেছে’ যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৭ বিএনপির মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল বাংলাদেশের বিপক্ষে আর কখনও এত কম রানে অলআউট হয়নি অস্ট্রেলিয়া

মিয়ানমার থেকে চালান হয়ে আসার পথে অভিযানে ১ লাখ ৫ হাজার ইয়াবা উদ্ধার

ইয়াবা, ফাইল ছবি

ভয়েস প্রতিবেদক, টেকনাফ:

টেকনাফে নাফ নদীতে অভিযান চালিয়ে ১ লাখ ৫ হাজার ইয়াবা উদ্ধার করেছে কোস্টগার্ড সদস্যরা।

আজ শুক্রবার ভোররাতে টেকনাফের সাবরাং বড় খাল সংলগ্ন নাফ নদীতে এ অভিযান চালানো হয়। কোস্টগার্ড পূর্ব জোনের টেকনাফ স্টেশন কমান্ডার লে.কমান্ডার সাইয়েদুল মোরসালিন জানান, মিয়ানমার থেকে ইয়াবার চালান পাচার হয়ে আসার গোপন সংবাদে নাফ নদীতে টহল জোরদার করা হয়। একপযায়ে ভোররাত সাড়ে ৩টার দিকে নদী সাঁতরে একজন পাচারকারী একটি বস্তা নিয়ে অনুপ্রবেশ করতে থাকে।

এসময় কোস্টগার্ড সদস্যরা স্পীড বোট যোগে ধাওয়া করলে বস্তা ফেলে পালিয়ে যায় পাচারকারী। পরে গননা করে ১ লাখ ৫ হাজার ইয়াবা পাওয়া যায়।

এসময় পাচারকারী সাঁতরে সীমান্তের জিরো লাইন অতিক্রম করায় তাকে আটক করা সম্ভব হয়নি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION