শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

পাচারকারী ফারুকের বাড়িতে দেড়কোটি টাকা, গড়ফাদারের খোঁজে পুলিশ

ভয়েস প্রতিবেদক:

খুরুশকুলের চৌফলদন্ডী ব্রীজ এলাকা থেকে ১৪ লাখ ইয়াবাসহ আটক ইয়াবা পাচারকারী জহিরুল ইসলাম ফারুকের বাড়ি থেকে দুই বস্তা টাকা উদ্ধার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার বিকাল ৫টার দিকে ফারুকের নুনিয়ারছড়ার বাড়ি থেকে এসব টাকা উদ্ধার করেন পুলিশ। আটক জহিরুল ইসলাম ফারুকের দেয়া স্বীকারোক্তি মতো এই অভিযান চালানোর কথা জানিয়েছেন কক্সবাজারের পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান।

তিনি জানান, ১৪ লাখ ইয়াবাসহ আটক হওয়ার জহিরুল ইসলাম ফারুককে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে বাড়িতে বিপুল রাখার কথা স্বীকার করেন তিনি। তার দেয়া তথ্য মতে, অভিযান চালিয়ে তার বাড়ি থেকে দুটি বস্তাভর্তি টাকা উদ্ধার করা হয়। গণনা করে দুই বস্তায় এক কোটি ৭০ লাখ ৬৩ হাজার পাঁচশত টাকা পাওয়া গেছে।

পুলিশ সুপার জানান, ইয়াবা এবং টাকা উদ্ধারের ঘটনায় আটক এবং চক্রের সদস্যসহ গড়ফাদারের খোঁজ নিচ্ছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION