সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস যে মোরগের লেজের পালকের দৈর্ঘ্য ৫০ ফুট ঘুরতে যাবেন? জেনে নিন ২০২৭ সালে লম্বা ছুটি পড়বে কোন কোন মাসে সৌদি আরবের সঙ্গে আলোচনা চলছে, জানালো ইরান

নির্জন দ্বীপে কারিনাকে চান কার্তিক!

ভয়েস নিউজ ডেস্ক:

অভিনেতা কার্তিক আরিয়ান। লাভ আজ কাল সিনেমার শুটিং থেকেই সারা আলী খানের সঙ্গে তার প্রেমের গুঞ্জন উড়ছে। যদিও এই গুঞ্জন বরাবরই অস্বীকার করে আসছেন তারা। তবে বলিপাড়ায় তাদের নিয়ে কানাকানি থেমে নেই।

এরই মধ্যে সম্প্রতি এক সাক্ষাৎকারে র‌্যাপিড ফায়ার রাউন্ডে কার্তিককে প্রশ্ন করা হয়, নির্জন দ্বীপে কোন বলিউড অভিনেত্রীর সঙ্গে আটকা পড়তে চান তিনি? তবে উত্তরে সারার নাম নেননি সোনু কে টিটু কি সুইটি সিনেমাখ্যাত এই অভিনেতা। কার্তিক বলেন, ‘কারিনা কাপুর, তিনি আমার খুব প্রিয়।’

করোনাভাইরাসের এই সময়েও অন্য তারকাদের মতো ঘরেই থাকছেন কার্তিক। তবে মজার ভিডিও পোস্ট করে ভক্তদের বিনোদন দিয়ে যাচ্ছেন। এছাড়া ইউটিউবে ‘কোকি পুছেগা’ নামে একটি টক শো করছেন এই অভিনতো।

পেয়ার কা পঞ্চনামা, পেয়ার কা পঞ্চনামা-টু, সোনু কে টিটু কি সুইটি, লুকাচুপি, পতি পত্নী অউর ওহ’র মতো জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন কার্তিক। তার সর্বশেষ মুক্তি পাওয়া সিনেমা লাভ আজ কাল। দোস্তানা-টু ও ভুল ভুলাইয়া টু সিনেমায় দেখা যাবে তাকে। সূত্র:রাইজিংবিডি।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION