শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস যে মোরগের লেজের পালকের দৈর্ঘ্য ৫০ ফুট ঘুরতে যাবেন? জেনে নিন ২০২৭ সালে লম্বা ছুটি পড়বে কোন কোন মাসে সৌদি আরবের সঙ্গে আলোচনা চলছে, জানালো ইরান মিরপুরে টানা তিনদিন ধরে চলছে সংঘর্ষ: জনমনে আতংক ইনানীতে নলকূপ খননে গ্যাস উদগীরণ, মজুত নিরূপণে জরিপ দ্বীপ প্রস্তুত: আজ সেন্টমার্টিন খুললেও যায়নি কোন জাহাজ: চূড়ান্ত অনুমতির অপেক্ষায়

সৌদি আরবে ঈদের ছুটিতে ২৪ ঘণ্টা কারফিউ

ভয়েস নিউজ ডেস্ক:

করোনাভাইরাসের (কভিড-১৯) বিস্তার ঠেকাতে পবিত্র ঈদুল ফিতরের পাঁচ দিনের ছুটিতে দেশজুড়ে ২৪ ঘণ্টার কারফিউ জারি থাকবে বলে জানিয়েছে সৌদি আরব।

মঙ্গলবার এক বিবৃতিতে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই ঘোষণা দিয়েছে।

এই কারফিউ ২৩ মে থেকে ২৭ মে পর্যন্ত ঈদের ছুটিতে সারা দিনই জারি থাকবে।

এর আগ পর্যন্ত শুধু মক্কা ব্যতীত অন্যান্য অঞ্চলে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বাণিজ্যিক ও ব্যবসায়িক কার্যক্রম চালু থাকবে। মক্কাতে ২৪ ঘণ্টার কারফিউ জারি রয়েছে।

করোনার প্রাদুর্ভাব দেখা দিলে এর আগে সৌদি আরবের বেশিরভাগ অঞ্চল ও শহরে ২৪ ঘণ্টার কারফিউ জারি করা হয়েছে। তবে রমজানের শুরুতে তা শিথিল করা হয়।

তবে করোনাভাইরাসের বেশি প্রাদুর্ভাব থাকা এলাকাগুলোতে লকডাউন শিথিল করা হয়নি। নতুন করে জরুরি ভিত্তিতে জাযান প্রদেশ ২৪ ঘণ্টা লকডাউন আরোপ করা হয়েছে।

সৌদি আরবে এখন পর্যন্ত ৪২ হাজার ৯২৫ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে মারা গেছেন ২৬৪ জন। মৃতদের মধ্যে অধিকাংশই অভিবাসী শ্রমিক। সূত্র:দেশরূপান্তর।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION