সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
আরব দেশগুলোতে কি প্রভাব হারাচ্ছেন ট্রাম্প “বাংলাদেশের দাপটে নতজানু মালয়েশিয়া” “আধুনিক কৃষি ও বাজার ব্যবস্থার উন্নয়নে সমন্বিত উদ্যোগের আহ্বান” টেস্ট ক্রিকেট তুমি সুন্দর, বাংলাদেশ জিতলে আরও সুন্দর: মাশরাফি ১০ লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশের তথ্য ঠিক নয়, বেশিরভাগ বাঙালি: মিয়ানমার দোকানের টাকা চাওয়ায় বাংলাদেশি যুবককে গুলি করলো এক রোহিঙ্গা রোহিঙ্গা যুবকের জালিয়াতিতে মৃত্যুদণ্ড সোনা মিয়ার, কারামুক্ত হয়ে বললেন ‘জীবনটা নরক হয়ে গেছে’ যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৭ বিএনপির মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল বাংলাদেশের বিপক্ষে আর কখনও এত কম রানে অলআউট হয়নি অস্ট্রেলিয়া

পেঁচারদ্বীপ জঙ্গল থেকে অজ্ঞাতনামা ব্যক্তির মৃতদেহ উদ্ধার

ভয়েস প্রতিবেদক:

রামুতে অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) বিকাল ৩টার দিকে রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের পেঁচারদ্বীপ এলাকার একটি পাহাড়ের জঙ্গল থেকে গলিত মৃতদেহটি উদ্ধার করা হয়। মৃতদেহটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে পুলিশ।

রামু থানার ওসি একেএম আজমীরুজ্জামান সত্যতা নিশ্চিত করে কক্সবাজার ভয়েসকে জানিয়েছেন, ‘রামুর খুনিয়াপালং ইউনিয়নের পেঁচারদ্বীপ এলাকার একটি পাহাড়ের ঢালুতে জঙ্গলের মধ্যে একটি মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছে মৃতদেহটি উদ্ধার করে। লাশটি প্রায় গলিত অবস্থায় উদ্ধার হওয়ার চেহেরা অনেকটা বিকৃত হয়ে গেছে। ধারণা করা হচ্ছে অন্তত ১৫দিন আগে কে বা কারা হত্যা করে মৃতদেহটি ফেলে গেছে। ২০ থেকে ২৫ বছরের যুবকটির পরনে জিন্স প্যান্ট ও গেন্জি রয়েছে। মৃতদেহটি গলিত হওয়ায় কোন আঘাতের চিহ্ন শনাক্ত করা সম্ভব হয়নি। তবে মামলা ও ‘ডিএনএন’ পরীক্ষার সুবিধার্থে মৃতদেহটি থেকে চুল, দাত ও চামড়ার অংশ বিশেষ উপকরণ সংগ্রহ করা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিচ্ছে।’

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION