সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
আরব দেশগুলোতে কি প্রভাব হারাচ্ছেন ট্রাম্প “বাংলাদেশের দাপটে নতজানু মালয়েশিয়া” “আধুনিক কৃষি ও বাজার ব্যবস্থার উন্নয়নে সমন্বিত উদ্যোগের আহ্বান” টেস্ট ক্রিকেট তুমি সুন্দর, বাংলাদেশ জিতলে আরও সুন্দর: মাশরাফি ১০ লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশের তথ্য ঠিক নয়, বেশিরভাগ বাঙালি: মিয়ানমার দোকানের টাকা চাওয়ায় বাংলাদেশি যুবককে গুলি করলো এক রোহিঙ্গা রোহিঙ্গা যুবকের জালিয়াতিতে মৃত্যুদণ্ড সোনা মিয়ার, কারামুক্ত হয়ে বললেন ‘জীবনটা নরক হয়ে গেছে’ যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৭ বিএনপির মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল বাংলাদেশের বিপক্ষে আর কখনও এত কম রানে অলআউট হয়নি অস্ট্রেলিয়া

এবারে প্রতিদ্বন্দ্বিতার আভাস: কক্সবাজার আইনজীবী সমিতি নির্বাচনের দুই প্যানেলের মনোনয়পত্র দাখিল

সংগৃহীত ছবি,

জিকির উল্লাহ জিকু :

১৮ ফেব্রুয়ারী মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন, ২২ ফেব্রুয়ারী বিকাল ২ টায় চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ, ২৩ ফেব্রুয়ারী প্যানেলের পরিচিতি, আগামী ২৭ ফেব্রুয়ারী শনিবার  ভোট গ্রহণ

কক্সবাজার আইনজীবী সমিতি নির্বাচনের দুই প্যানেলের মনোনয়পত্র দাখিল করেছে গতকাল। একইদিন বিকেল সাড়ে ৫ টায় নির্বাচন কমিশন মনোনয়নপত্র দাখিলকারী ৩৪ জনের বৈধ প্রার্থী তালিকা প্রকাশ করেছে। আদালত পাড়া ঘুরে ভোটারদের কাছে শুনা যায়, এবারের নির্বাচন অতীতে চেয়ে প্রতিদ্বন্দ্বিতা হবে বেশি।

দুই প্যানেলের পক্ষে যারা মনোনয়নপত্র দাখিল করেছেন:

বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী সমন্বয় পরিষদ : সভাপতি পদে এডভোকেট ইকবালুর রশিদ আমিন সোহেল, সাধারণ সম্পাদক পদে বর্তমান সাধারণ সম্পাদক এডভোকেট জিয়া উদ্দিন আহমদ, সিনিয়র সহ সভাপতি পদে এডভোকেট মোহাম্মদ নুরুল আমিন, সহ সভাপতি পদে এডভোকেট মোহাম্মদ রফিক উদ্দীন, সহ সাধারণ সম্পাদক (সাধারণ) এডভোকেট এরশাদ উল্লাহ সিকদার, সহ সাধারণ সম্পাদক (হিসাব) এডভোকেট এ.কে.এম এরশাদ উল্লাহ মিল্টন, পাঠাগার ও তথ্য প্রযুক্তি সম্পাদক পদে এডভোকেট মোহাম্মদ নজরুল ইসলাম, আপ্যায়ন ও সাংস্কৃতিক সম্পাদক এডভোকেট শওকত বেলাল, ৯ টি সদস্য পদে-এডভোকেট মোহাম্মদ ইসহাক-১, এডভোকেট আব্বাস উদ্দিন চৌধুরী, এডভোকেট হরিসাধন, এডভোকেট সফা বিনতে আবদুল্লাহ (ছবাহ), এডভোকেট একরামুল হুদা, এডভোকেট বেদারুল আলম, এডভোকেট মোশারফ হোসেন, এডভোকেট মোহাম্মদ রাশেদ ও এডভোকেট হারুনুল এরশাদ।

আইনজীবী ঐক্য পরিষদ:  সভাপতি পদে সাবেক সভাপতি এডভোকেট আবুল কালাম ছিদ্দিকী, সাধারণ সম্পাদক পদে এডভোকেট আবদুল মান্নান, সিনিয়র সহ সভাপতি পদে এডভোকেট মোহাম্মদ ছাদেক উল্লাহ, সহ সভাপতি পদে এডভোকেট মোহাম্মদ আমির হোছাইন-২, সহ সাধারণ সম্পাদক (সাধারণ) আবদুর রশিদ, সহ সাধারণ সম্পাদক (হিসাব) নুরুল আজিম, পাঠাগার ও তথ্য প্রযুক্তি সম্পাদক এডভোকেট রশিদুল আলম চৌধুরী, আপ্যায়ন ও সাংস্কৃতিক সম্পাদক পদে এডভোকেট নুরু রশিদ, ৯ টি সদস্য পদে এডভোকেট আবুল আলা, এডভোকেট সব্বির আহমদ, এডভোকেট নুরুল মোর্শেদ আমিন, এডভোকেট মোহাম্মদ ফরিদ উদ্দীন ফারুকী, এডভোকেট মোস্তাক আহমদ চৌধুরী, এডভোকেট নাজিম উদ্দিন, এডভোকেট রাবেয়া সুলতানা, এডভোকেট মামুনুর রশিদ ও এডভোকেট মামুনুর রশিদ।

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির চুড়ান্ত ভোটার তালিকায় মোট ভোটার সংখ্যা ৭২৩ জন। তারমধ্যে, কক্সবাজার জেলা আইনজীবী সমিতি ভবন ভোট কেন্দ্রে ভোট গ্রহন করা হবে ৬৮৩ জনের। চকরিয়া উপজেলা চৌকি আইনজীবী সমিতি ভোট কেন্দ্রে ভোট গ্রহন করা হবে ৪০ জনের।

১৮ ফেব্রুয়ারী বৃহস্পতিবার বেলা ১ টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ও সোমবার ২২ ফেব্রুয়ারী বেলা ২ টায় চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। আগামী ২৩ ফেব্রুয়ারী নির্বাচন কমিশনের উদ্যোগে জেলা আইনজীবী সমিতি ভবনে প্রতিদ্বন্দ্বী উভয় প্যানেলের পরিচিতি সভা হবে। আগামী ২৭ ফেব্রুয়ারী শনিবার পৃথক ২ টি ভোট কেন্দ্রে সকাল ৯ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত কক্সবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচনের ভোট গ্রহন করা হবে।

সিনিয়র আইনজীবী এডভোকেট কামরুল হাসান’কে প্রধান নির্বাচন কমিশনার, এডভোকেট শ্যামল কান্তি চৌধুরী ও এডভোকেট মুহাম্মদ বাকের কে সহকারী প্রধান নির্বাচন কমিশনার, এডভোকেট নুর উল আলম, এডভোকেট আবু ছিদ্দিক, এডভোকেট ফরিদ আহামদ ও এডভোকেট সিরাজ উল্লাহ’কে কমিশনার হিসাবে এ নির্বাচনে দায়িত্ব পালন করছেন বলে সংশ্লিষ্ট সুত্র জানান।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION