সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
আরব দেশগুলোতে কি প্রভাব হারাচ্ছেন ট্রাম্প “বাংলাদেশের দাপটে নতজানু মালয়েশিয়া” “আধুনিক কৃষি ও বাজার ব্যবস্থার উন্নয়নে সমন্বিত উদ্যোগের আহ্বান” টেস্ট ক্রিকেট তুমি সুন্দর, বাংলাদেশ জিতলে আরও সুন্দর: মাশরাফি ১০ লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশের তথ্য ঠিক নয়, বেশিরভাগ বাঙালি: মিয়ানমার দোকানের টাকা চাওয়ায় বাংলাদেশি যুবককে গুলি করলো এক রোহিঙ্গা রোহিঙ্গা যুবকের জালিয়াতিতে মৃত্যুদণ্ড সোনা মিয়ার, কারামুক্ত হয়ে বললেন ‘জীবনটা নরক হয়ে গেছে’ যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৭ বিএনপির মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল বাংলাদেশের বিপক্ষে আর কখনও এত কম রানে অলআউট হয়নি অস্ট্রেলিয়া

পেকুয়া উপজেলার মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভায় এমপি জাফর আলম

ভয়েস প্রতিবেদক, চকরিয়া :

পেকুয়া উপজেলার মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারী) সকালে উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত আইন-শৃঙ্খলার এই সভায় প্রধান অতিথির বক্তব্য দেন কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য এবং চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ জাফর আলম এমএ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোতাছেম বিল্যাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন পেকুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম, মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম মিনু, পেকুয়া থানার ওসি মো. সাইফুর রহমান মজুমদার, অ্যাডভোকেট কামাল হোছাইন, পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম। সভায় উপস্থিত ছিলেন পেকুয়া উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, এমপির ব্যক্তিগত সহকারী আমিন চৌধুরীসহ আইন-শৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ।

এমপির ব্যক্তিগত সহকারী আমিন চৌধুরী জানান, বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত পেকুয়া উপজেলার মাসিক আইন-শৃঙ্খলা সভায় বিভিন্ন বিষয়ের ওপর আলোচনা এবং সিদ্ধান্ত হয়েছে। তন্মধ্যে সামনে অনুষ্ঠিত হতে যাওয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে এখন থেকে প্রয়োজনীয় উদ্যোগ এবং আগামী ২১ ফেব্রুয়ারী যথাযথ মর্যাদায় পালনসহ পেকুয়ার আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। সন্তোষ প্রকাশ করা হয় বিগত মাসের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভাল থাকায়।

ব্যক্তিগত সহকারী আমিন চৌধুরী জানান, আইন-শৃঙ্খলা কমিটির সভা শেষে এমপি মহোদয় ভিডিও কনফারেন্সের মাধ্যমে অংশ নেন লবণশিল্প নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের বৈঠকে।

ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION