সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
আরব দেশগুলোতে কি প্রভাব হারাচ্ছেন ট্রাম্প “বাংলাদেশের দাপটে নতজানু মালয়েশিয়া” “আধুনিক কৃষি ও বাজার ব্যবস্থার উন্নয়নে সমন্বিত উদ্যোগের আহ্বান” টেস্ট ক্রিকেট তুমি সুন্দর, বাংলাদেশ জিতলে আরও সুন্দর: মাশরাফি ১০ লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশের তথ্য ঠিক নয়, বেশিরভাগ বাঙালি: মিয়ানমার দোকানের টাকা চাওয়ায় বাংলাদেশি যুবককে গুলি করলো এক রোহিঙ্গা রোহিঙ্গা যুবকের জালিয়াতিতে মৃত্যুদণ্ড সোনা মিয়ার, কারামুক্ত হয়ে বললেন ‘জীবনটা নরক হয়ে গেছে’ যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৭ বিএনপির মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল বাংলাদেশের বিপক্ষে আর কখনও এত কম রানে অলআউট হয়নি অস্ট্রেলিয়া

মাহবুবুল আলম হানিফের আগমণ উপলক্ষে চকরিয়া পৌরসভা আ. লীগের বর্ধিত সভা

ভয়েস প্রতিবেদক, চকরিয়া :

আগামী ২৮ ফেব্রুয়ারী চকরিয়া কলেজ মাঠে অনুষ্ঠিতব্য আওয়ামী লীগের জনসভা সফল করতে এবার জরুরী বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের উদ্যোগে। পৌরশহরের থানা রাস্তার মাথার সিস্টেম চকরিয়া কমপ্লেক্সের ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ কর্ণারের’ হলরুমে

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারী) আয়োজিত জরুরী বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওযামী লীগের সভাপতি আলহাজ জাফর আলম এমএ।

অনুষ্ঠিত বর্ধিত সভায় সভাপতিত্ব করেন চকরিয়া পৌরসভা আওযামী লীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু। পৌরসভার সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরী ও প্রচার-প্রকাশনা সম্পাদক আরিফ মঈনুদ্দিন রাসেলের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগ নেতা আমিনুর রশীদ দুলাল, চকরিয়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরী, পৌরসভা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ওয়ালিদ মিল্টন, সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরী, পৌরসভার প্যানেল মেয়র ও আওয়ামী লীগ নেতা মো. বশিরুল আইয়ুব, পৌরসভা আওয়ামী লীগ নেতা মোসলেহ্ উদ্দিন মানিক, মুজিবুর রহমান লিটন, সেলিম সিকদার লিটন, ফরিদুল আলম, কাউন্সিলর রেজাউল করিম, মহিলা আওয়ামী লীগ নেত্রী ফারহানা, সিকান্দার বাদশা নাগু সওদাগর, নুরুস সফিসহ পৌরসভার ৯টি ওয়ার্ডের সভাপতি এবং সাধারণ সম্পাদকসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের দায়িত্বশীল নেতৃবৃন্দ।

উল্লেখ্য, আগামী ২৮ ফেব্রুয়ারী বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি’র চকরিয়ায় আগমণকে কেন্দ্র করে ইউনিয়ন পর্যায়েও দলের জরুরী বর্ধিত সভা অব্যাহত রয়েছে। ইতোপূর্বে চকরিয়া, পেকুয়া, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা আওয়ামী লীগ এবং ডুলাহাজারা, হারবাং ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সর্বশেষ বৃহস্পতিবার পৌরসভা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। এসব বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন এমপি জাফর আলম।

এমপির ব্যক্তিগত সহকারী আমিন চৌধুরী জানান, আগামী ২৮ ফেব্রুয়ারী দলের কেন্দ্রীয় যুগ্ন সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি চকরিয়ায় আসছেন কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য আলহাজ জাফর আলমের ব্যক্তিগত উদ্যোগে স্থাপিত ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ কর্ণার’ উদ্বোধন করতে।

উদ্বোধনের পর এদিন তিনি চকরিয়া সরকারী কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন। তাঁর আগমণ উপলক্ষে তিন উপজেলা, চকরিয়া পৌরসভা এবং পর্যায়ক্রমে ২৫টি ইউনিয়নে জরুরী বর্ধিত সভার আয়োজন অব্যাহত রয়েছে দলের পক্ষ থেকেও। যাতে জনসভা বিশাল সমাবেশে রূপান্তরিত হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION