মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

ভাষা শহীদদের স্মরণে কক্সবাজার প্রেসক্লাবে আলোচনা সভা

ভয়েস প্রতিবেদক:
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২১ ফেব্রুয়ারি) রাত ৭টার দিকে কক্সবাজার প্রেসক্লাবের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন, কক্সবাজার প্রেসক্লাব ও কক্সবাজার ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের যৌথ উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন ও কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি আবু তাহের।

উক্ত আলোচনা সভায় ১৯৫২ সালে ভাষা আন্দোলনে সালাম, বরকত, রফিক, জব্বার সহ যারা শহীদ হয়েছেন তাদের স্মরণ করা হয় এবং তাদের আত্মার মাগফেরাত কামনা করেন।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: মুজিবুল ইসলাম, সিনিয়র সাংবাদিক তোফায়েল আহমদ, ‘বিএফইউজে’র সদস্য এডভোকেট আয়াছুর রহমান, কক্সবাজার ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মো: নজিবুল ইসলাম, সাধারণ সম্পাদক আহসান সুমন, সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ফরহাদ ইকবাল, অর্থ সম্পাদক মোহাম্মদ জুনায়েদ, চ্যানেল ২৪ এর জেলা প্রতিনিধি নুপা আলম, এটিএন বাংলার মোয়াজ্জেম হোসেন সাকিল, ইন্ডিপেন্ডেন্ট টিভির তৌফিকুল ইসলাম লিপু, দ্যা এশিয়ান এজের চঞ্চল দাস গুপ্ত, সময় টিভির সুজা উদ্দীন রুবেল ও কক্সবাজারের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল কক্সবাজার ভয়েস ডটকমের প্রধান সম্পাদক ও প্রকাশক আবদুল আজিজ সহ অনেকেই।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION