সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীতে গ্যাস উত্তোলনের প্রস্তুতি: ৩১তম গ্যাসক্ষেত্রের দ্বারপ্রান্তে বাংলাদেশ কলাতলীতে আবাসিক হোটেলে আগুন: নিরাপদে সরিয়ে নেওয়া হলো পর্যটকদের রামুতে ১০ হাজার পিস ইয়াবাসহ ৬৫ বছর বয়সী মাদক কারবারি গ্রেপ্তার টানা ১৫ দিন জ্বলার পর ইনানীর গ্যাসক্ষেত্র পরিদর্শনে বাপেক্স, বাণিজ্যিক উত্তোলনের সম্ভাব্যতা যাচাই ফেসবুক ফিডজুড়ে শেখ হাসিনার পাসপোর্ট দেওয়া না দেওয়া, ফেরা না ফেরার তর্ক রোহিঙ্গা সংকটের মানবিক চিত্র দেখতে কক্সবাজার আসছেন ডাচেস অব এডিনবরা সোফি সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ

ফেসবুক পেজ বন্ধ মিয়ানমার সেনাবাহিনীর

আন্তর্জাতিক ডেস্ক:

মিয়ানমার সেনাবাহিনীর মূল ফেসবুক পেজ বন্ধ করে দিয়েছে। রোববার (২১ ফেব্রুয়ারি) ফেসবুক কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নেয়।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, সহিংসতার উসকানির নীতিমালা ভঙ্গ করায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মিয়ানমারে অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে সেনা-পুলিশের গুলিতে দুজন বিক্ষোভকারী নিহত হওয়ার পরদিন দেশটির সেনাবাহিনীর প্রধান ফেসবুক পেজ সরিয়ে দেওয়া হলো।

প্ল্যাটফর্মটি মিয়ানমারের তথ্য এবং সংবাদের প্রাথমিক উৎস ছিল।

সেনাবাহিনী দেশটির ক্ষমতা দখল নেওয়ার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে কয়েক হাজার মানুষ রোববারও (২১ ফেব্রুয়ারি) রাস্তায় নেমেছিল।

গতকাল শনিবার দেশটির মান্দালয় শহরে বিক্ষোভকারীদের ওপর গুলি চালায় সেনা ও পুলিশ। গুলিতে দুজন নিহত হন। আহত হন অন্তত ২০ জন। গতকালের এই সহিংসতার নিন্দা জানিয়েছে অং সান সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি)। তারা একে মানবতাবিরোধী অপরাধ হিসেবে অভিহিত করেছে।

দুই সপ্তাহের বেশি সময় ধরে মিয়ানমারে সেনাশাসনের বিরুদ্ধে বিক্ষোভ চলছে। এই বিক্ষোভে সবচেয়ে সহিংস ও রক্তক্ষয়ী দিন ছিল গতকাল। তার আগের দিন শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় আহত এক নারী বিক্ষোভকারী মারা যান। মিয়ানমারে অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে সেটাই ছিল প্রথম মৃত্যুর ঘটনা।

এক বিবৃতিতে ফেসবুক বলেছে, বৈশ্বিক নীতিমালা অনুযায়ী আমরা ফেসবুক থেকে টাটমাডাও ট্রু নিউজ ইনফরমেশন টিম পেজটি মুছে দিয়েছি। কারণ এটি বারবার আমাদের সহিংসতা এবং ক্ষতিরোধকারী কমিউনিটি নীতিমালা ভঙ্গ করেছে।

এই সাইটটি দেশটির সেনাবাহিনী দ্বারা পরিচালিত, এই পেজ দ্বারা প্রতিবাদকারীদের সতর্কতা জারি করা হতো।  সুত্র: বার্তা২৪।

ভয়েস/ জেইউ।

 

 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION