শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:৫১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস যে মোরগের লেজের পালকের দৈর্ঘ্য ৫০ ফুট ঘুরতে যাবেন? জেনে নিন ২০২৭ সালে লম্বা ছুটি পড়বে কোন কোন মাসে সৌদি আরবের সঙ্গে আলোচনা চলছে, জানালো ইরান মিরপুরে টানা তিনদিন ধরে চলছে সংঘর্ষ: জনমনে আতংক ইনানীতে নলকূপ খননে গ্যাস উদগীরণ, মজুত নিরূপণে জরিপ দ্বীপ প্রস্তুত: আজ সেন্টমার্টিন খুললেও যায়নি কোন জাহাজ: চূড়ান্ত অনুমতির অপেক্ষায়

বিশ্ববিদ্যালয় গুলো খুলছে ১৭ মে

ভয়েস নিউজ ডেস্ক:

আগামী ২৪ মে দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে ক্লাসে পাঠদান শুরু এবং ১৭ মে আবাসিক হল খুলে দেওয়া হবে।সোমবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে সরকারের এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

ক্লাসে পাঠদান শুরু এবং আবাসিক হল খুলে দেওয়ার আগে আবাসিক শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের টিকা দেওয়া ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।

আবাসিক হল খুলে দেওয়ার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে আন্দোলন ও তালা ভেঙে শিক্ষার্থীদের হলে প্রবেশের ঘটনার মধ্যে এ ঘোষণা আসলো।

শিক্ষামন্ত্রী বলেন, সকল বিশ্ববিদ্যালয়ে শ্রেণিকক্ষে পাঠদান ঈদুল ফিতরের পর ২৪ মে শুরু হবে। এর এক সপ্তাহ আগে ১৭ মে আবাসিক হলসমূহ খুলে দেওয়া হবে।তবে এই সময়ের মধ্যে আগের মতোই অনলাইন ক্লাস চলবে। শ্রেণিকক্ষে পাঠদান ও কোনো ধরনের পরীক্ষা নেওয়া হবে না। শ্রেণিকক্ষে পাঠদান শুরুর পর সব পরীক্ষা নেওয়া হবে বলে তিনি জানান।এখন যারা আবাসিক হলে অবস্থান করছেন, তাদেরকে দ্রুত হল ছাড়ারও নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION