সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
আরব দেশগুলোতে কি প্রভাব হারাচ্ছেন ট্রাম্প “বাংলাদেশের দাপটে নতজানু মালয়েশিয়া” “আধুনিক কৃষি ও বাজার ব্যবস্থার উন্নয়নে সমন্বিত উদ্যোগের আহ্বান” টেস্ট ক্রিকেট তুমি সুন্দর, বাংলাদেশ জিতলে আরও সুন্দর: মাশরাফি ১০ লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশের তথ্য ঠিক নয়, বেশিরভাগ বাঙালি: মিয়ানমার দোকানের টাকা চাওয়ায় বাংলাদেশি যুবককে গুলি করলো এক রোহিঙ্গা রোহিঙ্গা যুবকের জালিয়াতিতে মৃত্যুদণ্ড সোনা মিয়ার, কারামুক্ত হয়ে বললেন ‘জীবনটা নরক হয়ে গেছে’ যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৭ বিএনপির মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল বাংলাদেশের বিপক্ষে আর কখনও এত কম রানে অলআউট হয়নি অস্ট্রেলিয়া

শহরের টেকপাড়ায় নাইট টি-টেন ব্লাস্ট টুর্নামেন্ট’র ৩য় আসরের উদ্বোধন

ভয়েস ক্রীড়া প্রতিবেদক:
শহরের টেকপাড়ায় নাইট টি-টেন টুর্নামেন্টের ৩য় আসরের উদ্বোধন হয়েছে। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারী) রাত ৯টায় নতুন রাস্তার ব্রীজ সংলগ্ন মাঠে টেকপাড়া তরুণ ঐক্য পরিষদের উদ্যোগে এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক বিশিষ্ট ক্রীড়াবিদ আবদুল খালেক। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মারুফ আদনান।
কক্সবাজার পৌর ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন জান্নুর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি কক্সবাজার জেলা শাখার সভাপতি মাহবুবুর রহমান, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক আবদুর রহিম, বৃহত্তর টেকপাড়া জনকল্যাণ সমাজ কমিটির সাবেক সদস্য ফয়সাল আবদুল্লাহ, সাংবাদিক সংসদ কক্সবাজারের সভাপতি এম.এ আজিজ রাসেল, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মুন্না চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ওয়াসিফ কবির, সাংগঠনিক সম্পাদক কাজী নাজমুল হক, সাবেক উপ-প্রচার সম্পাদক ইমতিয়াজ আহমেদ, সাবেক সদস্য সাইদ হোসেন কাদেরী, সাবেক সহ-সম্পাদক জামশেদ উদ্দিন, শহর ছাত্রলীগ নেতা মনিরুল হক মনির ও ৪নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আশিক আবদুল্লাহ। অনুষ্ঠান সঞ্চালনা করেন টুর্নামেন্ট কমিটির আহবায়ক আসিফ উল করিম।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই একজন ক্রীড়ামোদী। তাই তিনি ক্রীড়ার উন্নয়নে ব্যাপক কাজ করেছেন। ইতোমধ্যে কক্সবাজারে আরেকটি আন্তর্জাতিক মানের ফুটবল স্টেডিয়াম করার উদ্যোগ নিয়েছেন তিনি। তবে কক্সবাজারে মাঠের অভাবে দিন দিন খেলাধুলার চর্চা কমে যাচ্ছে। এতে তরুণ সমাজ বিপদগামী হচ্ছে। তাই খেলাধুলার পরিধি বাড়াতে শহরের মাঠ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
টুর্নামেন্ট কমিটির আহবায়ক আসিফ উল করিম বলেন, এটি এই টুর্নামেন্টের ৩য় আসর। এবারের আয়োজনে ২৪টি দল অংশগ্রহণ করেন। উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় টেকপাড়ার ব্রেভ ব্রাদার্স বনাম খুরুশকুল ক্রিকেট টিম। খেলায় টেকপাড়া ব্রেভ ব্রাদার্স ৩ উইকেটে জয়লাভ করেন। ম্যাচ সেরা হন ব্রেভ ব্রাদার্সের খেলোয়াড় আল আমিন। প্রায় মাসব্যাপী এই টুর্নামেন্ট চলবে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION