বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসরায়েলের সঙ্গে আমিরাতের অস্ত্রচুক্তির গোপন তথ্য ফাঁস ঐকমত্যের ভিত্তিতেই জনপ্রত্যাশার সংবিধান সংস্কার চান সালাহউদ্দিন আহমদ ভিনিসিয়ুস কি তাহলে রিয়ালেই থাকছেন? সৈকতে প্যারাসেইলিং বন্ধে সরকারকে আইনি নোটিশ মহেশখালী প্রেস ক্লাবে তিন নতুন সদস্য, সাংবাদিক মহলে উৎসাহ দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী

নিজের চরকায় তেল দেন-আখি আলমগীর

বিনোদন ডেস্ক:

অপরকে নিয়ে অরুচিকর মন্তব্য কিংবা অন্যের ব্যাপারে নিজের বিকৃত মানসিকতার বহিঃপ্রকাশ অনেকেই ঘটান সামাজিকমাধ্যমে। এবার এমন মানসিকতার লোকদের উদ্দেশ্যে কিছু হিতোপদেশ দিলেন সংগীতশিল্পী আঁখি আলমগীর।

নিজের ফেসবুক ওয়ালে আঁখি আলমগীর লেখেন, ‘ফেসবুক আসলেই ফেসবুক। যতই কাব্য দেখান, গান দেখান, রং দেখান, হামবড়া ভাব দেখান, আপনার আসল পরিচয়, আসল “face” তখনই উন্মোচিত হয় যখন আপনি অন্যকে হেয় করেন। ’

তিনি বলেন, ‘কিছু মানুষ অহরহ অন্যকে খোঁচা মেরে, অপমান করে স্ট্যাটাস দিয়ে নিজের আসল স্ট্যাটাস দেখিয়ে দিচ্ছেন। সেটা বোঝার ক্ষমতাও হিংসা আর নীচতায় ভরা চোখ-মন দেখতে পায় না।

জনপ্রিয় এ সংগীতশিল্পী জানান, ‘আমি অনেক কাছের মানুষকে unfriend/unfollow করেছি, আমাকে নয়, শুধু তাদের অন্যকে নিচু করে বা হেয় করে আনন্দ পাবার অভ্যাসের কারণে। কাউকে ভালো না লাগলে তাকে avoid করেন, বা তাকে confront করবেন। কোনটার সাহস না থাকলে ইনিয়ে বিনিয়ে আকারে ইঙ্গিতে স্ট্যাটাস দিবেন না। এমনও হতে পারে যার জন্য লিখলেন সে বুঝেও নাই। তার হয়তো এতো সময়ও নাই। খামোখাই আপনার ক্ষুদ্রতা মানুষ দেখলো। কথাগুলো আমার ক্ষেত্রেও প্রযোজ্য। তাই আমিও আগে ভাবি, তারপর লিখি।

এরপর আঁখি পরামর্শ দেন, ‘কে কাকে বিয়ে করলো, কোথায় ভেগে গেল, কে কার কততম বউ/স্বামী, কার সাথে কার পরকীয়া এসব বিষয় নিয়ে ভেবে মাথা নষ্ট করবেন না। নিজের চরকায় তেল না থাকলে পরে কেউ বেল দিবে না। ’

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION