সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
আরব দেশগুলোতে কি প্রভাব হারাচ্ছেন ট্রাম্প “বাংলাদেশের দাপটে নতজানু মালয়েশিয়া” “আধুনিক কৃষি ও বাজার ব্যবস্থার উন্নয়নে সমন্বিত উদ্যোগের আহ্বান” টেস্ট ক্রিকেট তুমি সুন্দর, বাংলাদেশ জিতলে আরও সুন্দর: মাশরাফি ১০ লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশের তথ্য ঠিক নয়, বেশিরভাগ বাঙালি: মিয়ানমার দোকানের টাকা চাওয়ায় বাংলাদেশি যুবককে গুলি করলো এক রোহিঙ্গা রোহিঙ্গা যুবকের জালিয়াতিতে মৃত্যুদণ্ড সোনা মিয়ার, কারামুক্ত হয়ে বললেন ‘জীবনটা নরক হয়ে গেছে’ যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৭ বিএনপির মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল বাংলাদেশের বিপক্ষে আর কখনও এত কম রানে অলআউট হয়নি অস্ট্রেলিয়া

চকরিয়ায় পিকআপ ট্রাকের ধাক্কায় দুইজন মোটর সাইকেল আরোহী নিহত

ভয়েস প্রতিবেদক, চকরিয়া:
কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার বানিয়ারছড়া এলাকায় পেছন থেকে ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী দুই যুবক নিহত ও একজন আহত হয়েছে। ২৬ ফেব্রুয়ারী শুক্রবার রাত সাড়ে সাতটার দিকে মহাসড়কের বানিয়ারছড়ার মহেশখালী রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের নেজামউদ্দিনের ছেলে মো.ছোটন (২২), কক্সবাজার জেলার রামু উপজেলার গর্জানিয়া এলাকার আমির হোসেনের ছেলে শামসুল আলম (২০)। আহত মো.ফারুক যুবক রামুর গর্জানিয়ার মো.হোসেনের ছেলে। হতাহতরা সবাই বানিয়ারছড়ার একটি গ্রীল ওয়ার্কশপের দোকানে শ্রমিক হিসেবে কর্মরত ছিলো।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় এলাকাবাসি সুত্রে জানা গেছে, শুক্রবার বিকেলের দিকে তিন বন্ধু মিলে মোটরসাইকেল নিয়ে হারবাংয়ের দিকে বেড়াতে যাচ্ছিল। তাদের মোটরসাইকেলটি বানিয়ারছড়ার আমতলী এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ (মিনি ট্রাক) জোরে ধাক্কা দেয়। এসময় ঘটনাস্থলে ছোটন মারা যায়। পরে মোটরসাইকেল আরোহী দুই যুবক শামসুল আলম ও ফারুককে স্থানীয়রা উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে শামসুল আলমও মারা যায় বলে কর্তব্যরত চিকিৎসকরা নিশ্চিত করেন। এসময় গুরুত্ব আহত ফারুককে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

চকরিয়া উপজেলার মহাসড়কের চিরিংগা হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই সিরাজুল ইসলাম সত্যতা নিশ্চিত করে জানান, রাত সাড়ে সাতটার দিকে পিকআপের ধাক্কায় তিনজন মোটরসাইকেল আরোহী যুবক গুরুত্বর আহত হয়। তন্মধ্যে দুইজন মারা গেছে। আরেকজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক পিকআপটি পালিয়ে যাওয়ায় জব্দ করা সম্ভব হয়নি। নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION