সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীতে গ্যাস উত্তোলনের প্রস্তুতি: ৩১তম গ্যাসক্ষেত্রের দ্বারপ্রান্তে বাংলাদেশ কলাতলীতে আবাসিক হোটেলে আগুন: নিরাপদে সরিয়ে নেওয়া হলো পর্যটকদের রামুতে ১০ হাজার পিস ইয়াবাসহ ৬৫ বছর বয়সী মাদক কারবারি গ্রেপ্তার টানা ১৫ দিন জ্বলার পর ইনানীর গ্যাসক্ষেত্র পরিদর্শনে বাপেক্স, বাণিজ্যিক উত্তোলনের সম্ভাব্যতা যাচাই ফেসবুক ফিডজুড়ে শেখ হাসিনার পাসপোর্ট দেওয়া না দেওয়া, ফেরা না ফেরার তর্ক রোহিঙ্গা সংকটের মানবিক চিত্র দেখতে কক্সবাজার আসছেন ডাচেস অব এডিনবরা সোফি সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ

জান্তা সরকার বরখাস্ত করলো জাতিসংঘের অ্যাম্বাসেডরকে

আন্তর্জাতিক ডেস্ক:

মিয়ানমারে নিযুক্ত জাতিসংঘের অ্যাম্বাসেডর কেউওয়া মোয়িকে বরখাস্ত করেছে দেশটির সামরিক সরকার। মূলত মিয়ানমারের সেনাবাহিনীর সমালোচনা ও জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের কঠোর পদক্ষেপ গ্রহণের কথা বলায় তাকে বরখাস্ত করা হয়েছে। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন শনিবার (২৭ ফেব্রুয়ারি) এমনটাই জানিয়েছে। খবর আল জাজিরার।

মোয়ি জাতিসংঘের সাধারণ পরিষদের সভায় অং সাং সূ চি’র সরকারের পক্ষ থেকে বক্তব্য রাখেন। সেখানে তিনি বলেন, ‘সেনা শাসনের অবসান ঘটনারো জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে সম্ভাব্য সব ধরনের কঠোর পদক্ষেপ নেওয়া উচিত।’

এই বক্তব্যকে রাষ্ট্রের সঙ্গে বেঈমানি করার সামিল উল্লেখ করে তাকে বারখাস্ত করে জান্তা সরকার। পাশাপাশি মিয়ানমার যে সংগঠনের সঙ্গে যুক্ত নয় সেটার অ্যাম্বাসেডর হিসেবে কথা বলাটাও ঠিক হয়নি বলে উল্লেখ করা হয়।

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ফেব্রুয়ারির ১ তারিখ থেকে অস্থিরতা বিরাজ করছে। সেদিন দেশটির সেনাবাহিনী নবনির্বাচিত ন্যাশনাল ডেমোক্র্যাটিক পার্টির (এনএলডি) নেত্রী অং সাং সূ চিসহ অন্যান্য নেতাদের গ্রেফতার করে সামরিক শাসন জারি করে। এই সেনা শাসনের বিরুদ্ধে নানামুখী নিষেধাজ্ঞা সত্বেও দেশটির বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বিক্ষোভ করছে।

অবশ্য হঠাৎ দেশটিতে আবার সেনা অভ্যুত্থানের বিষয়টি নিয়ে চীন খুব একটা নাক গলাচ্ছে না। তারা বিষয়টিকে তাদের অভ্যন্তরীণ ব্যাপার বলে এড়িয়ে যাচ্ছে। তবে উদ্ভুত পরিস্থিতির একটা সমাধান করার লক্ষ্যে চীন সব ধরনের কূটনৈতিক চেষ্টা চালিয়ে যাবে বলে জানিয়েছে। সুত্র: রাইজিংবিডি।

ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION