রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
ভয়েস প্রতিবেদক:
‘বয়স যদি আঠারো হয়-ভোটার হতে দেরি নয়’ এ প্রতিপাদ্যে ৩য় জাতীয় ভোটার দিবস পালন করছে কক্সবাজার জেলা নির্বাচন অফিস।
মঙ্গলবার সকালে জেলা নির্বাচন কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে দিবসটি উপলক্ষে ১৬ দিনব্যাপী সেবাচালুকরণসহ বিভিন্ন কর্মসূচীর উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক মো: আমিন আল পারভেজ, জেলা নির্বাচন অফিসার এস.এম শাহাদাত হোসেন,সদর উপজেলা নির্বাচন অফিসার শিমুল র্শমা,পদস্থ সরকারি কর্মকর্তা,সাংবাদিকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
দিবসটি উপলক্ষে নির্বাচন অফিসের সামনে ও রাস্তায় সচেতনতামূলক ব্যানার, ফেস্টুন দিয়ে সাজানো এবং রাতে অফিসভবন আলোক-সজ্জিতকরণের ব্যবস্থা করা হয়েছে।
জাতীয় ভোটার দিবস উপলক্ষে ১৬ দিনব্যাপী সেবাগুলোর মধ্যে রয়েছে নতুন ভোটার নিবন্ধন,স্মাটকার্ড বিতরন, প্রবাসী আবেদনকারীদের অগ্রাধিকার ভিত্তিতে নিবন্ধন,ভোটার স্থানান্তর, এনআইসি সংশোধনসহ সংশ্লিষ্ট বিভিন্ন সেবা।
ভয়েস/আআ