রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
আরব দেশগুলোতে কি প্রভাব হারাচ্ছেন ট্রাম্প “বাংলাদেশের দাপটে নতজানু মালয়েশিয়া” “আধুনিক কৃষি ও বাজার ব্যবস্থার উন্নয়নে সমন্বিত উদ্যোগের আহ্বান” টেস্ট ক্রিকেট তুমি সুন্দর, বাংলাদেশ জিতলে আরও সুন্দর: মাশরাফি ১০ লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশের তথ্য ঠিক নয়, বেশিরভাগ বাঙালি: মিয়ানমার দোকানের টাকা চাওয়ায় বাংলাদেশি যুবককে গুলি করলো এক রোহিঙ্গা রোহিঙ্গা যুবকের জালিয়াতিতে মৃত্যুদণ্ড সোনা মিয়ার, কারামুক্ত হয়ে বললেন ‘জীবনটা নরক হয়ে গেছে’ যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৭ বিএনপির মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল বাংলাদেশের বিপক্ষে আর কখনও এত কম রানে অলআউট হয়নি অস্ট্রেলিয়া

সুবিধাবঞ্চিত মানুষদের পাশে দাড়ানো সামাজিক দায়িত্ব- ডা. মাহফুজ

সুবিধা বঞ্চিত দুর্গম এলাকা সোনাদিয়ার মানুষের মাঝে চিকিৎসা দিচ্ছেন ডা. মাহফুজ ও অন্যান্যরা।

এস. এম. রুবেল, মহেশখালীঃ
সোনাদিয়া দ্বীপের চিকিৎসা বঞ্চিত মানুষদের কাছে ফ্রি চিকিৎসা ও ঔষুধ নিয়ে ছুঁটে গেলেন মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মাহফুজুল হকের নেতৃত্বে একদল চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী। হাসপাতাল কর্তৃপক্ষের এই ব্যতিক্রমী উদ্যোগে দুর্গম দ্বীপ সোনাদিয়ার প্রায় হাজারো মানুষ অন্তত একদিনের জন্য হলেও মানসম্মত চিকিৎসা সেবার সুযোগ পেয়েছে। সাথে গরীব রোগীরা পেয়েছে বিনামূল্যে ঔষুধপত্র।

বৃহষ্পতিবার (৪মার্চ) সকাল ৪ টায় মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নদীপথে রওয়ানা দেন মহেশখালী হাসপাতালের চিকিৎসক দলটি। প্রায় ৭ কিলোমিটার নদীপথ পাড়ি দিয়ে সোনাদিয়া পূর্ব পাড়ায় সোনাদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে মোবাইল মেডিকেল ক্যাম্প পরিচালনা করেন। এতে সোনাদিয়া পূর্ব ও পশ্চিম পাড়ার প্রায় ৫ শতাধিক রোগী চিকিৎসা নিয়েছেন বলে জানা যায়।

মহেশখালী উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মাহফুজুল হক বলেন, “সোনাদিয়া দ্বীপের সাথে উপজেলা সদরের যোগাযোগের সহজলভ্যতা না থাকায় এখানকার মানুষ নানান সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। এই অসহায় মানুষদের পাশে দাড়াতে নানান সীমাবদ্ধতার মাঝেও মুজিব বর্ষ উপলক্ষে এ মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়েছে। ভবিষ্যতেও এ দ্বীপে বিভিন্ন মেডিকেল ক্যাম্প করার পরিকল্পনা রয়েছে। সুবিধাবঞ্চিত মানুষদের পাশে দাড়ানো যে কোনো সামর্থবান মানুষের সামাজিক দায়িত্ব।পাশাপাশি আমি মহেশখালীর সন্তান হিসেবে এই সামাজিক দায়িত্বকে সাধারণ মানুষের প্রাপ্য অধিকার (হক) মনে করি, তাই এই দায়িত্ববোধ থেকে আমাদের ছুটে চলা।”

উক্ত মেডিকেল ক্যাম্পে আরো চিকিৎসা সেবা দিয়েছেন ডাঃ এস. এম. আশরাফুজ্জামান, ডাঃ শিব শেখর ভট্টাচার্য্য, ডাঃ আরিফুল ইসলাম, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মিরাজুল ইসলাম শিমুল। সার্বিক সহযোগীতায় ছিলেন স্বাস্থ্য সহকারী ইব্রাহীম খলিল, স্বাস্থ্য সহকারী জাহাঙ্গীর আলম, আলী হোসাইন।

এদিকে বদি আলম, আয়েশা বেগম, লায়লা বেগম, গুরা মিয়া সহ একাধিক সেবা গ্রহীতার সাথে কথা বলে জানা যায়, “শত বছরের অধিক সময় ধরে সোনাদিয়া দ্বীপে জনবসতি স্থাপন হয়ে মানুষ বসবাস করে আসছে। এখানে চিকিৎসার জন্য কোন ব্যবস্থা নেই। যার কারণে পূর্বে এখানে চিকিৎসাভাবেই অনেকেই মৃত্যুবরণ করেছে। এসময় বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন দ্বীপের মানুষগুলো। তারা নিয়মিত স্বাস্থ্য সেবা পাওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর দাবী জানান।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION