সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস যে মোরগের লেজের পালকের দৈর্ঘ্য ৫০ ফুট ঘুরতে যাবেন? জেনে নিন ২০২৭ সালে লম্বা ছুটি পড়বে কোন কোন মাসে সৌদি আরবের সঙ্গে আলোচনা চলছে, জানালো ইরান

চকরিয়ায় দ্রব্যমূল্য স্থিতিশীল ও সামাজিক দূরত্ব নিশ্চিতে অভিযান: ২৯ হাজার জরিমানা 

ভয়েস প্রতিবেদক, চকরিয়া 

চকরিয়া উপজেলার প্রত্যন্ত অঞ্চলে করোনা ভাইরাস সংক্রমণ বিস্তার ঠেকাতে সরকারের নির্দেশনা মোতাবেক নিরলস ভাবে দিবারাত্রি কাজ করে যাচ্ছেন উপজেলা প্রশাসন।

এরই আলোকে মাঠ পর্যায়ে উপজেলার বিভিন্ন জায়গায় করোনা ভাইরাসের সংক্রমন প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিতকরণের পাশাপাশি পবিত্র মাহে রমজান মাসে বাজারের দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে বাজার মনিটরিংয়ের জন্য মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় বাজার মনিটরিং সংক্রান্ত তিনটি মামলায় তের হাজার, সরকারি নির্দেশ অমান্য করে দুটি খাবার হোটেলে ইফতার সামগ্রী বিক্রি করার দায়ে দুইটি মামলায় ছয় হাজার টাকা এবং একটি স’মিল খোলা রেখে কাজ করার জন্য ও জনসমাগম ভীড় থাকায় দশ হাজার টাকাসহ মোট ৬টি মামলায় ২৯ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

ওই সময় ম্যাজিস্ট্রেট জনগনকে সচেতন করার পাশাপাশি বিভিন্ন অপরাধে আইন অমান্যকারীদের বিরুদ্ধে এ অর্থদন্ড প্রদান করছে।
শনিবার (২৬এপ্রিল) সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.তানভীর হোসেন অভিযান পরিচালনা করে এ অর্থদন্ড প্রদান করেন।
অভিযানের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) মো.তানভীর হোসেন বলেন, করোনা ভাইরাস সংক্রমণ প্রাদুর্ভাব থেকে আত্মরক্ষার্থে উপজেলার প্রত্যেকটি এলাকায় জনসচেতনতা বৃদ্ধি, সামাজিক দুরত্ব বজায় রাখা, নিত্যপণ্যের বাজার মনিটরিং কার্যক্রম এবং পবিত্র রমজান মাসে বাজারের দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে বিভিন্ন বাজার এলাকায় দোকানের মূল্য তালিকা নির্ধারণে মনিটরিংয়ের জন্য মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। এসময় বেশ কয়েকটি দোকানে মূল্য তালিকা না টাঙ্গানো দায়ে, খাবার হোটেল খোলা রাখার দায়ে ও বাজারের পণ্য মূল্য স্থিতিশীল রাখতে দোকানদারকে সতর্ক করে অর্থদন্ড দেয়া হয়েছে।
তিনি আরও বলেন, করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে সরকারের নির্দেশ না মেনে চলার দায়, সামাজিক দুরত্ব বজায় না রাখা, নিয়মের বাহিরে কাজ করার অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় সরকারি নির্দেশনা অমান্য করায় একটি স’মিল খোলা রেখে কাজ করায় জনসমাগম ভীড় থাকার দায়ে ও বিভিন্ন অপরাধে আইন অমান্যকারীদের বিরুদ্ধে ৬টি মামলায় ২৯হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। প্রশাসনের চলমান এ অভিযান মাঠ পর্যায়ে অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION