সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীতে গ্যাস উত্তোলনের প্রস্তুতি: ৩১তম গ্যাসক্ষেত্রের দ্বারপ্রান্তে বাংলাদেশ কলাতলীতে আবাসিক হোটেলে আগুন: নিরাপদে সরিয়ে নেওয়া হলো পর্যটকদের রামুতে ১০ হাজার পিস ইয়াবাসহ ৬৫ বছর বয়সী মাদক কারবারি গ্রেপ্তার টানা ১৫ দিন জ্বলার পর ইনানীর গ্যাসক্ষেত্র পরিদর্শনে বাপেক্স, বাণিজ্যিক উত্তোলনের সম্ভাব্যতা যাচাই ফেসবুক ফিডজুড়ে শেখ হাসিনার পাসপোর্ট দেওয়া না দেওয়া, ফেরা না ফেরার তর্ক রোহিঙ্গা সংকটের মানবিক চিত্র দেখতে কক্সবাজার আসছেন ডাচেস অব এডিনবরা সোফি সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ

ক্যান্সার ঝুঁকি কমাবে কাঁচা মরিচ

ভয়েস ডেস্ক :

স্বাদের তারতম্য আনতে কাঁচা মরিচের জুড়ি নেই। রান্নায় হোক, কিংবা কাঁচা খেতে জ্বালপ্রেমীদের প্রিয় এটি। অনেকে তো প্লেটে কাঁচা মরিচ না হলে খেতেই পারেন না। অ্যাসিডিটির সমস্যায়ও এটি ক্ষতি করে না, তাই চিকিৎসকরাও কোনো নিয়ম বেঁধে দেন না। বরং কাঁচা মরিচ নিয়মিত খেলে ক্যানসারের ঝুঁকি কমে যায় বলে জানিয়েছেন গবেষকরা।

সম্প্রতি আমেরিকার হার্ট অ্যাসোসিয়েশনের সায়েন্টিফিক সেশনের গবেষণায় দেখা গেছে, প্রতিদিন কাঁচা মরিচ খাওয়ার অভ্যাস থাকলে তা স্বাস্থ্যের জন্য ভালো। এতে ক্যানসারে আক্রান্ত হওয়ার আশঙ্কা কমে যায় কয়েক ধাপ।

গবেষণাটি চালানো হয় আমেরিকা, চীন, ইতালি, ইরানের মানুষদের ওপর। যাতে অংশ নেন প্রায় ৬ লাখ। তাদের স্বাস্থ্য এবং খাদ্যাভ্যাসসংক্রান্ত রেকর্ড করা হয়। তা খতিয়ে দেখেন গবেষকরা।

গবেষণা শেষে দেখা যায়, যারা নিয়মিত কাঁচা মরিচ খাচ্ছেন, তাদের কার্ডিওভাসকুলার ডিজিজে আক্রান্ত হওয়ার আশঙ্কা ২৬ শতাংশ এবং ক্যানসারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কমেছে ২৩ শতাংশ। এছাড়া জটিল রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনাও কমেছে প্রায় ২৫ শতাংশ, যা কাঁচা মরিচ খাওয়ার অভ্যাস না থাকা মানুষদের তুলনায় কয়েক গুণ বেশি।

আমেরিকার ওহায়োর ক্লিভল্যান্ড ক্লিনিক হার্টের কার্ডিওলজিস্ট বো জু বলেছেন, “মানুষের খাদ্যাভ্যাস স্বাস্থ্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। কাঁচা মরিচ খাওয়ার অভ্যাস সব ধরনের রোগে আক্রান্তের সম্ভাবনা কমায়। বিশেষ করে কার্ডিওভাসকুলার ডিজিজ এবং ক্যান্সারে।“

কাঁচা মরিচের গুণাগুণ

কাঁচা মরিচের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট। যা ক্যানসার প্রতিরোধক। এছাড়া রয়েছে প্রচুর ডায়াটারি ফাইবার, থিয়ামিন, রাইবোফ্লবিন, নিয়াসিন, ফলেট, আয়রন, ম্যাঙ্গানিজ ও ফসফরাস। আরো রয়েছে বেশ কয়েকটি পুষ্টিকর উপাদান। যেমন ভিটামিন এ, সি, কে, বি-৬,পটাশিয়াম, কপার ও ম্যাগনেশিয়াম। যার সব কটি উপাদানই আমাদের শরীরের জন্য প্রয়োজনীয়।

কীভাবে খাবেন

বেশি তাপমাত্রায় কাঁচা মরিচ রান্না করে খেতে নিষেধ করেছেন গবেষকরা। তাদের মতে, নির্দিষ্ট তাপমাত্রা ৩৭০ ডিগ্রির বেশি তাপমাত্রায় রান্না করলে কাঁচা মরিচে থাকা ভিটামিন সি নষ্ট হয়ে যায়। তাই এর প্রকৃত উপকার পেতে প্রতিদিন খাবারের সঙ্গে কাঁচা খাওয়ার অভ্যাস করাই ভালো।

সুত্র: দৈনিক জাগরণ।

ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION