রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
আরব দেশগুলোতে কি প্রভাব হারাচ্ছেন ট্রাম্প “বাংলাদেশের দাপটে নতজানু মালয়েশিয়া” “আধুনিক কৃষি ও বাজার ব্যবস্থার উন্নয়নে সমন্বিত উদ্যোগের আহ্বান” টেস্ট ক্রিকেট তুমি সুন্দর, বাংলাদেশ জিতলে আরও সুন্দর: মাশরাফি ১০ লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশের তথ্য ঠিক নয়, বেশিরভাগ বাঙালি: মিয়ানমার দোকানের টাকা চাওয়ায় বাংলাদেশি যুবককে গুলি করলো এক রোহিঙ্গা রোহিঙ্গা যুবকের জালিয়াতিতে মৃত্যুদণ্ড সোনা মিয়ার, কারামুক্ত হয়ে বললেন ‘জীবনটা নরক হয়ে গেছে’ যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৭ বিএনপির মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল বাংলাদেশের বিপক্ষে আর কখনও এত কম রানে অলআউট হয়নি অস্ট্রেলিয়া

টেকনাফে চার লাখ ইয়াবা সহ তিন কারবারি আটক

ভয়েস প্রতিবেদক, টেকনাফ:

টেকনাফে পৃথক অভিযান চালিয়ে চার লাখ ইয়াবা সহ তিন জনকে আটক করেছে র‌্যাব-৭ ও র‌্যাব-১৫। শনিবার ভোর রাতে টেকনাফের বরইতলী ও শুক্রবার দিবাগত গভীর রাতে সাবরাং ইউপির হারিয়াখালী এলাকায় এই অভিযান চালানো হয়।

শনিবার বিকেলে র‌্যাব-৭ এর দেয়া এক প্রেস রিলিজ এ জানানো হয় র‌্যাব-৭ চট্টগ্রাম এর একটি টিম গোপন সংবাদে টেকনাফের সাবরাং হারিয়াখালী এলাকার হাফেজ উল্লাহ ভুট্টোর বাড়িতে অভিযান চালায়। শুক্রবার দিবাগত গভীর রাতে উক্ত অভিযানে মৃত বদিউর রহমানের পুত্র মোঃ গুরা মিয়া (৬৫) কে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তার দেয়া তথ্যমতে দুইটি বাড়ী থেকে সাড়ে ৩ লাখ ইয়াবা উদ্ধার করা হয়। এরমধ্যে ফয়েজ উল্লাহ ভুট্টোর বসতঘরের সিলিং এর উপরে বিশেষ কায়দায় লুকানো ২ লাখ ও মোঃ ইসমাইল এর বসতঘরের পিছনের বারান্দার চালে বিশেষ কায়দায় লুকানো দেড় লাখ ইয়াবা উদ্ধার করা হয়।

অপরদিকে র‌্যাব-১৫ এর এএসপি আব্দুল্লাহ মুহাম্মদ শেখ সাদীর দেয়া এক প্রেসরিলিজ এ জানান, শনিবার ভোররাতে কক্সবাজার র‌্যাব-১৫ এর সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি টিম টেকনাফের বরইতলীতে অভিযান চালায়। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে উত্তর লম্বরীর মৃত মাহবুর রহমানের পুত্র শামসুল আলম (৩০) ও ফজল আহমদের পুত্র জামাল হোসেন (৩৬) কে ব্যাগসহ আটক করে। ব্যাগ তল্লাশী চালিয়ে ৪৯হাজার ৫শত ইয়াবা উদ্ধার করা হয়।

ইয়াবা সহ আটক ৩ জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জব্দকৃত ইয়াবাসহ টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION