রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
আরব দেশগুলোতে কি প্রভাব হারাচ্ছেন ট্রাম্প “বাংলাদেশের দাপটে নতজানু মালয়েশিয়া” “আধুনিক কৃষি ও বাজার ব্যবস্থার উন্নয়নে সমন্বিত উদ্যোগের আহ্বান” টেস্ট ক্রিকেট তুমি সুন্দর, বাংলাদেশ জিতলে আরও সুন্দর: মাশরাফি ১০ লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশের তথ্য ঠিক নয়, বেশিরভাগ বাঙালি: মিয়ানমার দোকানের টাকা চাওয়ায় বাংলাদেশি যুবককে গুলি করলো এক রোহিঙ্গা রোহিঙ্গা যুবকের জালিয়াতিতে মৃত্যুদণ্ড সোনা মিয়ার, কারামুক্ত হয়ে বললেন ‘জীবনটা নরক হয়ে গেছে’ যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৭ বিএনপির মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল বাংলাদেশের বিপক্ষে আর কখনও এত কম রানে অলআউট হয়নি অস্ট্রেলিয়া

বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ উপলক্ষে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিভিন্ন কর্মসূচি পালন

প্রেস বিজ্ঞপ্তি:
‘গণ সূর্যের মঞ্চ কাঁপিয়ে’ বাংলাদেশের স্বাধীনতার অমর কবিতা শুনিয়েছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ১৯৭১ এর ৭ মার্চের পড়ন্ত বিকেলের অপ্রতিরোধ্য বজ্রকণ্ঠ, দ্রোহের আগুন জ্বালিয়েছিল ৫৬ হাজার বর্গমাইলজুড়ে। ‘শত বছরের শত সংগ্রাম শেষে’ বঙ্গবন্ধু বলেছিলেন, ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।’

৭ মার্চ কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। সকাল ৯ টায় থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. গোলাম কিবরিয়া ভ‚ইয়া এঁর নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। পরে সকাল ১০:০০ টায় বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স কক্ষে উপাচার্যের সভাপতিত্বে ‘‘বাঙালির সর্বশ্রেষ্ঠ কাব্য গীতি হলো “আর দাবায়া রাখতে পারবা না।” এ শ্লোগানকে ধারণ করে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপাচার্য প্রফেসর ড. গোলাম কিবরিয়া ভ‚ইয়া বলেন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ বিশ্বের ইতিহাসে এক অনবদ্য দলিল। এই ভাষণের মাধ্যমেই বাঙালি জাতি স্বাধীনতা যুদ্ধের জন্য উদ্বুদ্ধ হয় এবং যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার প্রস্তুতি নেয়। এজন্যই আজ আমরা একটি স্বাধীন জাতি হিসেবে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পেরেছি।

এছাড়া আলোচনা সভায় বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের মেম্বার সেক্রেটারি প্রফেসর এ কে এম গিয়াস উদ্দিন, ট্রেজারার প্রফেসর আবদুল হামিদ, ডীন ড. খাঁন সরফরাজ আলী, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান তামান্না নাওরীন আজম। উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মুহম্মদ সাইফুল্লাহ । বিশ্ববিদ্যালয়ে সকল শিক্ষক এবং কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে আলোচনা সভা সুন্দরভাবে সম্পন্ন করায় সকলকে ধন্যবাদ জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ে ট্রাস্টি বোর্ডের মেম্বার সেক্রেটারি। সভাটি সঞ্চালনায় করেন সহকারী রেজিস্ট্রার কুতুব উদ্দীন ।
ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION